মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

ভারী বর্ষণে কেশবপুরে জলাবদ্ধতা, নিম্নাঞ্চল প্লাবিত

রায়হান জনি, কেশবপুর (যশোর):
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৮:১৩ পিএম
কেশবপুর পৌরসভার জলাবদ্ধ এলাকা পরিদর্শন করছেন ইউএনও রেকসোনা খাতুন। ছবি: প্রতিনিধি

যশোরের কেশবপুর উপজেলায় বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত টানা ভারী বৃষ্টিতে পৌরসভাসহ উপজেলার পাঁজিয়া, সুফলাকাটি ও গৌরীঘোনা ইউনিয়নের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বসতভিটার আঙিনা, বাগান ও নিচু জমিতে পানি জমে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। তবে কৃষক ও মৎস্যচাষিরা বলছেন, চলতি মৌসুমে এই বৃষ্টি তাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে।

শুক্রবার সরেজমিনে কেশবপুর পৌরসভা, পাঁজিয়া, সুফলাকাটি ও গৌরীঘোনা ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বাড়ির আঙিনা, কাঁচা রাস্তা ও নিচু জমিতে পানি জমে আছে। কোথাও কোথাও বাগান ও পুকুরপাড়ও পানিতে তলিয়ে গেছে। এতে মানুষের স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। প্রয়োজনীয় কাজে বাইরে বের হতে অনেকেই ভোগান্তিতে পড়েছেন।

গড়ভাঙ্গা গ্রামের বাসিন্দা মেহেদী হাসান বলেন, “রাতভর বৃষ্টির কারণে বাড়ির আঙিনা ও সামনের রাস্তা পানিতে ডুবে গেছে। সকালে বাজারে যেতে অনেক কষ্ট হয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো না থাকায় বৃষ্টি হলেই এমন পরিস্থিতি তৈরি হয়।”

পাঁজিয়া ইউনিয়নের কৃষক আব্দুল কুদ্দুস বলেন, “এই বৃষ্টিতে পাটের অনেক উপকার হয়েছে। পাট কাটার পর জাগ দেওয়ার জন্য খাল-বিল ও খানা-খন্দে পর্যাপ্ত পানি জমেছে।”

গৌরীঘোনা ইউনিয়নের মাছচাষি শফিকুল ইসলাম বলেন, “চলতি মৌসুমে ঘেরের পানির পরিমাণ অনেক কম ছিল। এই বৃষ্টিতে পানির স্তর বেড়েছে। মাছের জন্যও ভালো পরিবেশ তৈরি হয়েছে। তবে আরও কয়েকদিন টানা বৃষ্টি হলে নিচু এলাকার ঘেরগুলো ক্ষতির মুখে পড়তে পারে।”

স্থানীয়রা জানান, বৃষ্টিতে তীব্র গরম থেকে স্বস্তি ফিরলেও জলাবদ্ধতার কারণে শিশু, বয়স্ক ও কর্মজীবী মানুষ বেশি দুর্ভোগে পড়েছেন। অনেক কাঁচা রাস্তা কাদায় পিচ্ছিল হয়ে যাওয়ায় মোটরসাইকেল ও ভ্যানচালকদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খাল-নালা ভরাট এবং অপরিকল্পিত পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তারা দ্রুত খাল-নালা পরিষ্কার এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন।

তবে সব মিলিয়ে রাতভর এই বৃষ্টি জনজীবনে সাময়িক দুর্ভোগ সৃষ্টি করলেও কৃষি, পাট চাষ ও মৎস্য খাতের জন্য এটি ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন স্থানীয়রা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

আফিল গ্রুপের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে প্রতারণার অভিযোগ

প্রাথমিক বৃত্তিতে সাংবাদিকপুত্র তাহাব্বিরের সাফল্য

প্রায় পাঁচ বছর পর মোংলা বন্দর কর্মচারী সংঘে নির্বাচনের উদ্যোগ

পুদিনা পাতার উপকারিতা

মারা গেলেন দক্ষিণী খলনায়ক এসআই রাজশেখরন

১ আগস্ট থেকে টাইফয়েড টিকা পাবে ১৫ মাস বয়সী শিশুরা

ভিসা আবেদনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

টানা বর্ষণে কেশবপুরে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

প্রতিবন্ধকতাকে জয় করে বৃত্তি পেল মোরেলগঞ্জের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী মাইশা

শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

ইজতেমা সংঘর্ষের ঘটনায় নতুন করে সরব ওলামা-মাশায়েখ, দ্রুত বিচারের দাবি

অর্থনৈতিক সংকটের ওপর বন্যার নতুন আঘাত

সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

গাইবান্ধায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লায় জলাবদ্ধতা: ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীরা

মহেশপুরে বিজিবির উদ্যোগে এক’শ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

X