মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

অভিযানের আশ্বাস প্রশাসনের
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৪:১৩ পিএম
বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

রংপুরে বদরগঞ্জে মধুপুর ইউনিয়ন বিএনপির সাবেক বহিঃস্কৃত নেতা এনামুল হকের বিরুদ্ধে যমুনেশ্বরী নদীর বালু প্রকাশ্যে লুট করার অভিযোগ উঠেছে। এতে নদীর অব্যাহত ভাঙ্গনে আবাদি জমির বিলীন হওয়ার পথে।পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

বৃহস্পতিবার সরজমিনে যেয়ে দেখা যায় রাজরামপুর নাওপাড়া গ্রামে কোল ঘেষে যমুনেশ্বরী নদীতে বিএনপি নেতা এনামুল হকের ড্রেজার মেশিন নদীর মাঝখানে বসিয়ে বালু উত্তোলন করছেন।ঘটনাস্থলে দেখা যায় প্রায় অর্ধ কোটির টাকার মত বালু নদী থেকে উত্তোলন করে কৃষি জমির উপরে জমাট করে রাখা হয়েছে। জমাট করা বালু পরে উপজেলাসহ বিভিন্ন জায়গায় বিক্রি করেন সাবেক বিএনপি নেতা।ঘটনাস্থলে উপস্থিত ১৫ টি বালু লোড করতে দেখা যায়।

স্হানীয় কয়েকজন বাসিন্দা জানান, প্রতিদিন লক্ষাধিক টাকার বালু এনামুল হক এক ব্যাক্তি বিক্রি করছেন। পুলিশ আসে কিন্তু অজ্ঞাত কারণে আবার চলেও যায় কিছুক্ষন পর।পাশে আরেকটি বালুর পয়েন্ট চালাচ্ছেন সব্বুর আলী, মোয়াজ্জেম ও লিমন।তারাও প্রতিদিন হাজার হাজার টাকা অবৈধভাবে বালু উত্তোলন করে আয় করছেন। বালু ও মাটি বহনকারী গাড়িগুলো গ্রামীণ রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তা ভেঙ্গে যাচ্ছে। এবং ধুলায় আচ্ছন্ন হচ্ছে গ্রামীণ পরিবেশ।

যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলন

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ট্রাক্টর চলক বলেন, ভাই আমরা প্রতি গাড়ি চালিয়ে ১০০ থেকে ২০০ টাকা পাই।আর বাকি টাকা খায় যারা মাটি ও বালু বিক্রি করছে।

নাওপাড়া গ্রামে আব্দুল কাদির নামে এক ব্যাক্তি বলেন,আমরা তো প্রতিনিয়ত প্রশাসন জানাই,কিন্তু তারা,আসে না।এজন্য অবৈধ বালু উত্তোলনকারীরা,আরো বেশি করে সাহস পাচ্ছে।

কালজানি গ্রামে দু'জন গৃহবধূ বলেন,গাড়িগুলো দিনে যায় আবার রাতেও যায়।রাতে যাওয়ার সময় অনেক শব্দ হয়।এতে ছেলে মেয়ে ঘুমাতে পারেনা।দিনের বেলা বালুর গাড়ি যাওয়ার সময় রাস্তা ভেঙে যাচ্ছে। ধুলায় চোখ মুখ অন্ধকার হয়ে যায়। অনেকবার মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তশিলদার বলি কিন্তু কোন কাজ হয়না।

স্হানীয় ইউপি সদস্য শাহিনুর মিয়া বলেন, এই গাড়িগুলো রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার বারোটা বেজে ওঠে। এবং ধুলায় আচ্ছন্ন হয়ে পড়ে। উপজেলা প্রশাসন সুদৃষ্টি কামনা করছি ব্যাবস্হা নেওয়ার জন্য।

মধুপুর ইউনিয়ন তশিলদার রতন চন্দ্র বলেন, অবৈধ বালু উত্তোলনে কর্মকান্ড যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রশাসন আইনগত ব্যবস্থা নেওয়া হবে । নাওপাড়া গ্রামের যারা বালু উত্তোলন বিষয়টি ইউএনও ও এসিল্যান্ড স্যারকে অবগত করেছি। বালু উত্তোলন বিষয়ে সাবেক বিএনপি নেতা এনামুল হক বলেন, এখানে সবাই তুলছেন।তাই আমিও তুলছি।

বদরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী বলেন,বালু উত্তোলন,মাদক,জুয়া বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জিলো টলারেন্স।কেউ যদি ব্যাক্তিগত ভাবে ও দলের নাম ভাঙ্গিয়ে বালু তুলে তাহলে আমি উপজেলা প্রশাসন কে অনুরোধ করবো আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য।

বদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শাহাদাত হোসেন বলেন, নাওপাড়া গ্রামে যমুনেশ্বরী নদী থেকে বালু মাটি যারা তুলছেন তাদের বিরুদ্ধে আমরা এর আগেও অভিযান চালিয়ে জেল জরিমানা করা হয়।আবারও সেখানে অভিযান চালানো হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

আফিল গ্রুপের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে প্রতারণার অভিযোগ

প্রাথমিক বৃত্তিতে সাংবাদিকপুত্র তাহাব্বিরের সাফল্য

প্রায় পাঁচ বছর পর মোংলা বন্দর কর্মচারী সংঘে নির্বাচনের উদ্যোগ

পুদিনা পাতার উপকারিতা

মারা গেলেন দক্ষিণী খলনায়ক এসআই রাজশেখরন

১ আগস্ট থেকে টাইফয়েড টিকা পাবে ১৫ মাস বয়সী শিশুরা

ভিসা আবেদনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

টানা বর্ষণে কেশবপুরে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

প্রতিবন্ধকতাকে জয় করে বৃত্তি পেল মোরেলগঞ্জের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী মাইশা

শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

ইজতেমা সংঘর্ষের ঘটনায় নতুন করে সরব ওলামা-মাশায়েখ, দ্রুত বিচারের দাবি

অর্থনৈতিক সংকটের ওপর বন্যার নতুন আঘাত

সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

গাইবান্ধায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লায় জলাবদ্ধতা: ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীরা

মহেশপুরে বিজিবির উদ্যোগে এক’শ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

X