বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

মোরেলগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৮:২০ পিএম
ছবি: প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ‘ইয়ুথ ফর দ্য সুন্দরবন ফোরাম’-এর আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল্লাহ।

ইয়ুথ ফর দ্য সুন্দরবন ফোরামের সভাপতি রুমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রূপান্তরের জেলা সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন।

আলোচনায় অংশ নেন মোরেলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মশিউর রহমান মাসুম, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হোসনেআরা বেগম হাসি, উপজেলা তথ্য আপা শারমিন আক্তার, সংগঠনের সদস্য কেয়া আক্তার ও খান আব্দুল্লাহ, সাংবাদিক শেফালী আক্তার রাখিসহ স্থানীয় বিভিন্ন ব্যক্তি। কর্মশালা সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি মাশরাফি মজিদ আকিব।

কর্মশালায় বক্তারা বলেন, প্লাস্টিক ও পলিথিন দূষণ সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য একটি বড় হুমকি। এ দূষণ প্রতিরোধে সরকারি ও বেসরকারি পর্যায়ের সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব বিকল্প পণ্যের ব্যবহার নিশ্চিত করা জরুরি। তারা বলেন, বর্জ্য ব্যবস্থাপনা কার্যকর করতে সরকারি অর্থ বরাদ্দ বৃদ্ধি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের পৃথক বাজেট নিশ্চিত করা প্রয়োজন।

কর্মশালায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে না থাকার পরামর্শ অলির

ট্রাক কেটে বিক্রি, সাবেক যুবদল নেতা আলমগীর আটক

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন খুলনা বিভাগের ৭০ সাংবাদিক

আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ

প্রেসক্লাব যশোরের সভাপতি টুকুনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিবাদে যশোরে সিপিবির বিক্ষোভ

যশোরে চার জেলার প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

ফ্রান্স-মরক্কো ম্যাচে ৫ রেফারিই আর্জেন্টাইন, নতুন বিতর্কে ফিফা

মণিরামপুরে আরিফুর হত্যা মামলায় স্ত্রীর স্বীকারোক্তি

মোরেলগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

২৬ বছর পর নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হোসনেআরা বেগম হাসি

শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুরে ১৩ লক্ষ টাকার ভারতীয় ফুচকা জব্দ, মামলা প্রক্রিয়াধীন

মহেশপুর প্রেসক্লাবের ষান্মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় জলাবদ্ধতায় চরম দুর্ভোগে শহরবাসী

অভয়নগরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আতঙ্কে সাধারণ মানুষ

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

জামায়াত আমির / ষড়যন্ত্রের মাধ্যমে ১১ দলকে নির্বাচনে হারানো হয়েছে

যশোরে গৃহবধুকে নির্যাতন মামলায় পলাতক আসামি শাকিল আটক

বিশ্বকাপে রাজনীতির গোল, ফুটবলের আত্মরক্ষা

X