বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

২৬ বছর পর নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হোসনেআরা বেগম হাসি

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৮:১২ পিএম
ছবি: প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১০৭ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিদ্যালয়টির সাবেক প্রধান শিক্ষক হোসনেআরা বেগম হাসি। দীর্ঘ ২৬ বছর পর তিনি নিজের কর্মস্থল বিদ্যালয়ের সভাপতি হওয়ার গৌরব অর্জন করেন।

বুধবার বেলা ১১টায় উপজেলা শিক্ষা অফিসে উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে হোসনেআরা বেগম হাসি ৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এফ. এম. কামরুল ইসলাম (বই প্রতীক) পান ৩ ভোট এবং ফজলুল হক খোকন (ফুটবল প্রতীক) পান ১ ভোট।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রাসেল মোল্লা। প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন ৭১ নম্বর দোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরান হোসেন।

এ নির্বাচনে ছাত্র-অভিভাবক সদস্য ৬ জন, জমিদাতা প্রতিনিধি ১ জন, মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিনিধি ১ জন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং একজন সহকারী শিক্ষকসহ মোট ১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশীদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সেলিম মোল্লা, ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রায়হান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জাকির হোসেন মল্লিক, বিএনপি নেতা কামাল হোসেন, সহকারী অধ্যাপক জোসনে আরা, প্রধান শিক্ষক মাহমুদা খানমসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি।

নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় হোসনেআরা বেগম হাসি বলেন, "মানুষ গড়ার কারিগর হিসেবে প্রায় ২০ বছর এ বিদ্যালয়ে শিক্ষকতা করেছি এবং এখান থেকেই অবসর নিয়েছি। বিদ্যালয় আমার বাড়ি, বিদ্যালয় আমার আপন আঙিনা। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলাই সবসময় আমার স্বপ্ন ছিল। অভিভাবকরা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। তাদের প্রত্যাশা পূরণে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার গুণগত মান বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।"

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে না থাকার পরামর্শ অলির

ট্রাক কেটে বিক্রি, সাবেক যুবদল নেতা আলমগীর আটক

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন খুলনা বিভাগের ৭০ সাংবাদিক

আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ

প্রেসক্লাব যশোরের সভাপতি টুকুনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিবাদে যশোরে সিপিবির বিক্ষোভ

যশোরে চার জেলার প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

ফ্রান্স-মরক্কো ম্যাচে ৫ রেফারিই আর্জেন্টাইন, নতুন বিতর্কে ফিফা

মণিরামপুরে আরিফুর হত্যা মামলায় স্ত্রীর স্বীকারোক্তি

মোরেলগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

২৬ বছর পর নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হোসনেআরা বেগম হাসি

শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুরে ১৩ লক্ষ টাকার ভারতীয় ফুচকা জব্দ, মামলা প্রক্রিয়াধীন

মহেশপুর প্রেসক্লাবের ষান্মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় জলাবদ্ধতায় চরম দুর্ভোগে শহরবাসী

অভয়নগরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আতঙ্কে সাধারণ মানুষ

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

জামায়াত আমির / ষড়যন্ত্রের মাধ্যমে ১১ দলকে নির্বাচনে হারানো হয়েছে

যশোরে গৃহবধুকে নির্যাতন মামলায় পলাতক আসামি শাকিল আটক

বিশ্বকাপে রাজনীতির গোল, ফুটবলের আত্মরক্ষা

X