বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন বাবা-মা

মো. মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ:
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৮:২১ পিএম
ছবি: প্রতিনিধি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার অনন্তপুর উত্তর হাটি গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ফরহাদ আহমেদ শাহ, তার বাবা নুরুল আমিন এবং মা ফাতেমা বেগম।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে বিদ্যুতের মেইন লাইনের একটি তার ছিঁড়ে ফরহাদ আহমেদ শাহের দোকানঘরের টিনের ছাউনি ওপর পড়ে। বিষয়টি বুঝতে না পেরে ফরহাদ টিনের ঘরে হাত দিলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন।

ছেলেকে বাঁচাতে এগিয়ে যান বাবা নুরুল আমিন। এ সময় তিনিও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করতে গিয়ে মা ফাতেমা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন।

স্থানীয়রা দ্রুত তিনজনকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

একই পরিবারের তিন সদস্যের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও গ্রামজুড়ে সৃষ্টি হয়েছে হৃদয়বিদারক পরিবেশ।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া জানান, বিভিন্ন মাধ্যমে জানা গেছে, ফরহাদ নামের এক যুবক ঘরে বিদ্যুতের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে তার মা-বাবাও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ঘরের বিদ্যুৎ থেকে এত উচ্চমাত্রার বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার বিষয়টি এখনো নিশ্চিত নয়। প্রকৃত ঘটনা জানতে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে এবং অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

একই পরিবারের তিন সদস্যের এমন করুণ মৃত্যু বিশ্বম্ভরপুরবাসীকে গভীরভাবে শোকাহত করেছে। এলাকাবাসী বলছেন, মুহূর্তের মধ্যে একটি পরিবারের তিনটি প্রাণ ঝরে যাওয়ার এ ঘটনা দীর্ঘদিন মানুষের মনে বেদনার স্মৃতি হয়ে থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X