মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

জমে উঠেছে কলাপাড়া পৌর ব্যবসায়ী সমিতির নির্বাচন

ভূয়া ভোটারের ছড়াছড়ি!
এইচ.এম. হুমায়ুনকবির, কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৫:০০ পিএম
শফিকুল হক পনির ও নাজমুল ইসলাম

পটুয়াখালীর কলাপাড়া পৌর ব্যবসায়ী সমিতি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। পৌর ব্যবসায়ী সমিতি নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে নির্বাচনীয় মাঠ। আর মাত্র ৩ দিন পরই নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে আলোচনা-সমালোচনা চলছে চায়ের টেবিল ও ব্যবসা প্রতিষ্টানে। কে হতে চলছে ব্যবসায়ী সমিতির সভাপতি। শফিকুল হক পনির হচ্ছেন? নাকি আসছেন নাজমুল ইসলাম। শুত্রুবার (১০ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে কলাপাড়া উপজেল পৌরশহরের বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন।

ব্যবসা সমিতি নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, পৌর ব্যবসায়ী সমিতি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। ২০১৫ সাল থেকে এ প্রতিষ্ঠানটি নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচিত কমিটি’র মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। আগামী ১০ জুলাই খেপুপাড়া মহিলা কলেজ অফিস কক্ষে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ব্যবসায়ী সমিতির ভোট গ্রহণ চলবে। মোট ভোটার সংখ্যা ২৩৭৮। ১২টি পদের মধ্যে ১০টি পদে নির্বাচন। বিনা প্রতিদ্বন্ধিতায় ২ টি পদে নির্বাচিত হয়েছেন। এখন ১০টি পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

এ ছাড়া বিনা প্রতিদ্বন্ধিতায় ২টি পদে নির্বাচিত হয়েছেন দপ্তর সম্পাদক মো. খালেক খাঁন, ত্রিুড়া ও সাংস্কতিক সম্পাদক ফরিদ উদ্দিন।

এ নির্বাচনে সভাপতি পদে ২ জন প্রতিদ্বন্ধি¦তা করবেন। তারা হলেন শফিকুল হক পনির (চেয়ার)- নাজমুল ইসলাম (আনারস), সিনিয়র সভাপতি পদে ২ জন তারা হলেন মোঃ নিজাম উদ্দীন সিনিয়র সহ-সভাপতি, মোঃ রেহান উদ্দিন সিনিয়র সহ-সভাপতি, তাজুল ইসলাম (আজাদ) সহ-সভাপতি, মোঃ রহিমুল হক হিরা সহ-সভাপতি, মোঃ শওকত হোসেন সহ-সভাপতি, সাধারন সম্পাদক পদে ২ জন তারা হলেন সৈয়দ মুহাম্মদ রাসেল ও মোঃ জহিরুল হক বাবু, মোঃ আমানুল ইসলাম যুগ্ম সম্পাদক, মোঃ ফারুক হোসেন যুগ্ম সম্পাদক, মোঃ আক্তার হোসেন তালুকদার সাংগঠনিক সম্পাদক, মোঃ নুরুজ্জামান খালাসি সাংগঠনিক সম্পাদক, মোঃ আব্দুল রহমান জাফর অর্থ সম্পাদক, মোঃ মমিন বিশ্বাস অর্থ সম্পাদক, মোঃ মোনাসেফ খান প্রচার ও প্রকাশনা সম্পাদক, কাজী মোঃ সোহেল প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোঃ আলমগীর হোসেন সদস্য, মোঃ খোকন মোল্লা সদস্য, মোঃ মাসুদ সদস্য, মোঃ জহিরুল ইসলাম সদস্য, হৃদয় কৃষ্ণ টোকন সদস্য। খালেক খান দপ্তর সম্পাদক ও ফরিদ উদ্দিন ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক কোন প্রতিদন্ধি না থাকায় বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, কলাপাড়া বাণিজ্যিক পৌর এলাকায় ব্যানার, পোস্টার আর ফেষ্টুনে ছেয়ে গেছে। নির্বাচন ঘিরে ব্যবসায়ীদের পাশাপাশি স্থানীয়দের মাঝেও দেখা দিয়েছে খুশির আমেজ। পুরো বাজার ঘিরে পোস্টার, ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে, প্রচার প্রচারণায় মুখর প্রার্থীরা। কথার বুলি আর নানা প্রতিশ্রুতি নিয়ে বৈরি আবহাওয়া উপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। এ ছাড়া সামাজিক গনমাধ্যম ফেসবুকের মাধ্যমে চালানো হচ্ছে প্রচারনা এবং সেই সাথে চলছে একে অপরকে ঘায়েল করার চেষ্টা সংবলিত বিভিন্ন মন্তব্য। ইতোমধ্যে ভোটারেরাও শুরু করেছেন প্রার্থীদের চুলচেরা বিচারÑবিশ্লেষন। যাকে ভোট দিলে ব্যবসায়ী সমিতি উন্নয়ন হবে-এমন ব্যক্তিকেই নির্বাচিত করার পক্ষে বেশির ভাগ ভোটার অভিমত প্রকাশ করেছেন। সকল জল্পনা কল্পনা শেষে নানা চড়াই উতড়াই পেরিয়ে একটি সুষ্ঠু ও ব্যবসায়ী বান্ধব কমিটি উপহার দিতে পারবেন তাকেই ভোটারা পবিত্র ভোট দিবেন।

অনামিকা বিজনেস সেন্টারের মালিক দেবাশীষ মুর্খাজী (টিংকু) বলেন, সুষ্ট ও নিরপেক্ষ ভোট আমরা ব্যবসায়ীকরা চাই। কিন্তু এক জন ব্যবসায়ীকের পরিচয় তার ট্রেডলাইসেন্স। ট্রেডলাইসেন্স বিহীন কিভাবে ভোটার হয়, কোন আইনে। কিভাবে প্রার্থী হয় তা আমার জানা নেই বলে তিনি প্রতিবেদকে জানান। আশা করি যারা নিবাচিত হবেন তারা ব্যবসায়ীদের সুখ-দুঃখে পাশে থাকবেন।

নাম প্রকাশে অনইচ্ছুক বেশ কয়েকজন ব্যবসায়ী বলেন, পৌর ব্যবসা সমিতি নির্বাচনে ভূয়া ভোটারের ছড়াছড়ি! একটি নির্বাচনে ইশতেহার থাকাটা জরুরী। ইশতেহার ছাড়া একটি সংগঠন কিংবা সদস্যদের উন্নয়নে শুভংকরের ফাঁকি থাকার সম্ভাবনা থাকে। নির্বাচনে ইশতেহার না থাকলে নির্বাচন পরবর্তী সময়ে নির্বাচিত নেতৃবৃন্দের কোন স্বচ্ছতা, জবাবদিহিতা থাকে না। নিজেদের ইচ্ছেমত সংগঠন পরিচালনা করার চেষ্টা ও প্রভাব বিস্তারের চেষ্টা করবে। যা পরবর্তীতে সমিতি ও সদস্যদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলবে। আমরা ব্যবসায়ীরা চাই নির্বাচনে প্রার্থীরা তাদের ইশতেহার ঘোষণা করুক। এটি আমাদের দাবি। তবে ভোটাররা বলছেন, সৎ, যোগ্য ও নেতৃত্বের গুণাবলী এবং দুঃসময়ে যাকে কাছে পাবেন তাকেই নির্বাচিত করতে চান।

সভাপতি প্রার্থী আনারস প্রতিকের নাজমুল ইসলাম বলেন,শালিস বানিজ্য, কোন অন্যায় প্রশ্রয় দেবেন না। ব্যবসায়ীদের বিগত দিনে যারা বিভিন্ন পদে ছিল তাদের ওপর কোন আস্তা নেই।

সভাপতি পদে চেয়ার প্রতিকের মনোনীত প্রার্থী শফিকুল হক পনির বলেন, আমি নির্বাচিত হতে পারলে ব্যবসা সমিতির সার্বিক উন্নয়নমূলক কাজ করব। ব্যবসায়ীদের সকল সুযোগ সুবিধার ব্যবস্থা করবে। প্রতি মাসে মাসিক মিটিং এর ব্যবস্থা করা হবে ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রুপ করে সকল ব্যবসায়ীকের মতামত গ্রহন করা হবে।

সভাপতি পদে আনারস প্রতিকের মনোনীত প্রার্থী নাজমুল ইসলাম বলেন, আমি দ্বিতীয়বার নির্বাচিত হতে পারলে সমিতির অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করব। বিগত সময় ব্যবসায়ীকের পাশে ছিলাম। এখনো থাকতে চাই ব্যবসায়ীরা যদি আমাকে নির্বাচিত করেন। তবে ভোটের মাঝে আমার ভালো দেখতেছি।

ব্যবসায়ী সমিতির সংগঠনের নির্বাচন পরিচালনা রিটানিং ও কমিশন দায়িত্বরত তার ভাষ্যমতে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ীদের হাতে নেতৃত্ব তুলে দেয়া হবে। আমাকে আস্থা ও বিশ্বাসের ওপর দায়িত্ব দিয়েছে।

উল্লেখ্য: কলাপাড়া ব্যবসায়ী সমিতি লিমিটেড এর মাধ্যমে হাজার ব্যবসায়ী আসবাবপত্র শিল্পের সঙ্গে জড়িত। এ ব্যবসা সমিতির কলাপাড়া অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে অধিকাংশ সদস্যই অভিযোগ করেছেন যারা ব্যবসার সাথে জড়িত নয় তাদেরকেও সদস্য করায় চরম ক্ষোভ প্রকাশ করেছে। পৌর ব্যবসা সমিতি নির্বাচনে ভূয়া ভোটারের ছড়াছড়ি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X