বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

সভাপতি মোফাজ্জল হোসেন ও সম্পাদক আশরাফুল নয়ন
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৩:৩০ পিএম
সভাপতি মোফাজ্জল হোসেন ও সম্পাদক আশরাফুল নয়ন

নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক মেয়াদের জন্য ১৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৬ জুলাই) রাত ৮টায় নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকার একটি রেস্টুরেন্টে সংগঠনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের সাবেক সভাপতি রায়হান আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সদস্যদের সিদ্ধান্তে পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং গঠনতন্ত্র অনুযায়ী নতুন কমিটি গঠন করা হয়।

নবগঠিত এই কমিটিতে বিজয় টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি মোফাজ্জল হোসেন সভাপতি এবং বাংলা টিভির নওগাঁ জেলা প্রতিনিধি আশরাফুল নয়ন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে এশিয়ান টেলিভিশনের নওগাঁ স্টাফ রিপোর্টার উত্তাল মাহমুদ, যুগ্ম সম্পাদক পদে আনন্দ টিভির নওগাঁ জেলা প্রতিনিধি সাহেব আলী, অর্থ সম্পাদক পদে নাগরিক টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি সুমন আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে চ্যানেল এস টেলিভিশনের নওগাঁ সিনিয়র জেলা প্রতিনিধি মেহেদী হাসান (অন্তর), দপ্তর সম্পাদক পদে এশিয়ান টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি লোকমান আলী এবং ক্রীড়া ও উৎসব সম্পাদক পদে চ্যানেল এস টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি সোহেল রানা নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন এটিএন বাংলার নওগাঁ জেলা প্রতিনিধি রায়হান আলম, ইন্ডিপেন্ডেন্ট টিভির নওগাঁ স্টাফ রিপোর্টার সাদেকুল ইসলাম, মাই টিভির নওগাঁ জেলা প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক, বাংলাভিশন টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি বেলায়েত হোসেন এবং দেশ টিভির নওগাঁ জেলা প্রতিনিধি কাজী কামাল হোসেন। সভায় উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটি নওগাঁ জেলার টেলিভিশন সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার রক্ষা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে না থাকার পরামর্শ অলির

ট্রাক কেটে বিক্রি, সাবেক যুবদল নেতা আলমগীর আটক

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন খুলনা বিভাগের ৭০ সাংবাদিক

আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ

প্রেসক্লাব যশোরের সভাপতি টুকুনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিবাদে যশোরে সিপিবির বিক্ষোভ

যশোরে চার জেলার প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

ফ্রান্স-মরক্কো ম্যাচে ৫ রেফারিই আর্জেন্টাইন, নতুন বিতর্কে ফিফা

মণিরামপুরে আরিফুর হত্যা মামলায় স্ত্রীর স্বীকারোক্তি

মোরেলগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

২৬ বছর পর নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হোসনেআরা বেগম হাসি

শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুরে ১৩ লক্ষ টাকার ভারতীয় ফুচকা জব্দ, মামলা প্রক্রিয়াধীন

মহেশপুর প্রেসক্লাবের ষান্মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় জলাবদ্ধতায় চরম দুর্ভোগে শহরবাসী

অভয়নগরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আতঙ্কে সাধারণ মানুষ

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

জামায়াত আমির / ষড়যন্ত্রের মাধ্যমে ১১ দলকে নির্বাচনে হারানো হয়েছে

যশোরে গৃহবধুকে নির্যাতন মামলায় পলাতক আসামি শাকিল আটক

বিশ্বকাপে রাজনীতির গোল, ফুটবলের আত্মরক্ষা

X