মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপ খেলা দেখা নিয়ে হত্যা, গ্রেপ্তার ৯

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৯:৫০ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর নবোদয় এলাকায় জাপান ও ব্রাজিলের মধ্যকার বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা মো. আবুল বাশার বাদশা (৪৫) হত্যার ঘটনায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ নিয়ে মামলায় মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৫ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান এ তথ্য জানান।

গ্রেপ্তার আসামি পারভেজ (৩০)। তিনি হত্যা মামলার দুই নম্বর আসামি। রোববার ভোরে কিশোরগঞ্জ সদর থানা এলাকায় র‌্যাব-২ ও র‌্যাব-১৪-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে নয়মুল হাসান বলেন, এ ঘটনায় গত ৩ জুলাই গ্রেপ্তার হওয়া মো. সুমন (২৫) ও মো. শহীদ (৫৯) আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছেন, বিএনপি নেতা বাদশাকে ছুরিকাঘাত করেন পারভেজ। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, পারভেজই বাদশাকে ছুরিকাঘাত করেছেন। অন্য আসামিরা হামলায় অংশ নিলেও তারা কেউ ছুরিকাঘাত করেনি।

তবে এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর দুই সংস্থার তথ্যের মধ্যে ভিন্নতা দেখা গেছে। এর আগে গত শুক্রবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছিলেন, বাদশাকে ছুরিকাঘাত করেছেন রিপন নামে এক ব্যক্তি। তিনি জানান, রিপনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইস গিয়ার চাকুও উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র‌্যাব-২-এর অধিনায়ক বলেন, গ্রেপ্তার পারভেজ তাদের কাছে নিজেই ছুরিকাঘাতের কথা স্বীকার করেছেন। বিষয়টি তদন্তাধীন এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে।

এর আগে একই ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছিল র‌্যাব। এছাড়া থানা পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ছয়জনকে গ্রেপ্তার করে। সব মিলিয়ে এ মামলায় এখন পর্যন্ত মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X