বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

পারিবারিক কলহে স্ত্রীকে হত্যা, গ্রেফতার স্বামী-শ্বশুর

মো. মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৮:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ সিম্পা (২২) হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

গ্রেফতারকৃতরা হলেন, ময়মনসিংহের ফুলপুর উপজেলার লাউয়ারী (কান্দাপাড়া) গ্রামের বাসিন্দা মো. মফিজুল ইসলাম (২৭) এবং তার বাবা আব্দুল হাই (৫৫)।

র‌্যাব-৯ সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে সিম্পার সঙ্গে মফিজুল ইসলামের বিয়ে হয়। গত ৯ মে রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মফিজুল ইসলাম সিম্পাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

পরদিন সকালে একই বিষয়কে কেন্দ্র করে আবারও তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। মামলার এজাহার অনুযায়ী, একপর্যায়ে অভিযুক্তরা ঝাড়ু, খুন্তি ও বৈদ্যুতিক লাইটের অংশ দিয়ে সিম্পাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার মৃত্যু হলে ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করার উদ্দেশ্যে মরদেহ ঘরের বাঁশের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।

পরে সিম্পাকে শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যান।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ফুলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিদের গ্রেফতারে র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯-এর সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল গত শুক্রবার (৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড়ের মনাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান দুই পলাতক আসামিকে গ্রেফতার করে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফুলপুর থানায় দায়ের করা হত্যা মামলায় দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X