বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

পুলিশ ক্যাডারে প্রথম কেশবপুরের বাচ্চু

রায়হান জনি, কেশবপুর:
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৮:১১ পিএম
ছবি: প্রতিনিধি।

যশোরের কেশবপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের বাচ্চু রহমানের শৈশব কেটেছে বাবার আনসার বাহিনীর ইউনিফর্ম, বুট ও বেল্ট নিয়ে খেলতে খেলতেই। সেই ছোটবেলার ভালো লাগা থেকেই তার মনে জন্ম নেয় পুলিশ কর্মকর্তা হওয়ার স্বপ্ন। দীর্ঘদিনের পরিশ্রম, ধৈর্য ও অধ্যবসায়ের ফল হিসেবে তিনি ৪৭তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে প্রথম স্থান অর্জন করেছেন।

বাচ্চু রহমান আনসার সদস্য নজরুল ইসলাম ও গৃহিণী বিলকিস বেগমের ছোট ছেলে। তিনি কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং পাঁজিয়া মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে ভর্তি হন।

বিসিএসের পথে তার যাত্রা সহজ ছিল না। ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলেও তিনি হাল ছাড়েননি। পরবর্তীতে ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। সর্বশেষ ৪৭তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে প্রথম হয়ে তিনি অনন্য সাফল্যের নজির গড়েছেন।

বাচ্চু রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে সমাজের নানা অপরাধের খবর তাকে গভীরভাবে নাড়া দিত। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়িয়ে একজন সৎ, দক্ষ ও মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করার লক্ষ্য থেকেই তিনি পুলিশ ক্যাডারকে পেশা হিসেবে বেছে নিয়েছেন।

তার এ অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষক এবং কেশবপুরবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X