মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

৩৫ কেজির কাতলের দাম ৭৩ হাজার ৫০০ টাকা

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৫:৪২ পিএম
৩৫ কেজির কাতলের দাম ৭৩ হাজার ৫০০ টাকা

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৩৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কাতল মাছ। বিরল এই মাছটি শেষ পর্যন্ত ৭৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। মাছটি ঘিরে স্থানীয় মাছের আড়তে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।

রোববার (৫ জুলাই) ভোরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া কলাবাগান এলাকার পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে। স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে জেলে জমির হালদার সঙ্গীদের নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যান। রাতের শেষ ভাগে তাদের জালে অস্বাভাবিক টান অনুভূত হয়। সতর্কতার সঙ্গে জাল তোলার পর দেখা যায়, সেখানে ধরা পড়েছে প্রায় ৩৫ কেজি ওজনের একটি বিশাল রুপালি কাতল মাছ।

​সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে আসা হলে উৎসুক জনতার ভিড় জমে যায়। সেখানে উন্মুক্ত নিলামে তোলা হলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ প্রতি কেজি ২ হাজার টাকা দরে মোট ৭০ হাজার টাকায় মাছটি কিনে নেন।

​পরবর্তীতে ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ মাছটির ছবি ও বিবরণ দিয়ে বিভিন্ন অঞ্চলের ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করেন। শেষ পর্যন্ত, খুলনার এক শৌখিন ক্রেতার কাছে প্রতি কেজি ২ হাজার ১০০ টাকা দরে, মোট ৭৩ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করতে সক্ষম হন তিনি। এতে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ওই ব্যবসায়ী সাড়ে ৩ হাজার টাকা লাভ করেন।

​মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ সন্তোষ প্রকাশ করে বলেন, পদ্মা নদীর তাজা মিষ্টি পানির কাতল মাছের চাহিদা সবসময়ই বাজারে আকাশচুম্বী। আর ৩৫ কেজি ওজনের এত বড় কাতল মাছ তো সচরাচর দেখাই যায় না। তাই বেশি দাম হওয়া সত্ত্বেও ঝুঁকি নিয়ে মাছটি কিনেছিলাম। পদ্মার এমন বড় মাছ সংগ্রহের চেষ্টা আমি সবসময়ই করি, কারণ এগুলো দ্রুত ভালো দামে বিক্রি হয়ে যায়।

​এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক বলেন, পদ্মা নদীতে মাঝে-মধ্যেই এখন বড় আকারের কাতল, বোয়াল, পাঙাশসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ ধরা পড়ছে। নদীতে মাছের নিয়মিত প্রজনন ও সংরক্ষণ কার্যক্রম জোরদার করার কারণেই এখন এমন বড় বড় মাছের দেখা মিলছে। এতে একদিকে জেলেরা যেমন ভালো দাম পেয়ে লাভবান হচ্ছেন, অন্যদিকে পদ্মার সুস্বাদু মাছের যে ঐতিহ্য ও সুনাম, তাও বজায় থাকছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X