মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

নওগাঁয় মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানি ও পরিবারকে মারপিট, গ্রেফতার ৩

মোফাজ্জল হোসেন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৪:৩৫ পিএম
নওগাঁয় মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানি ও পরিবারকে মারপিট, গ্রেফতার ৩

নওগাঁর ধামইরহাটে নবম শ্রেণীর এক মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানি এবং এর প্রতিবাদ করায় তার পরিবারকে বাড়িতে ঢুকে মারপিটের ঘটনায় প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ (৫ জুলাই, ২০২৬) পুলিশ মিডিয়া সেল থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধামইরহাটের শিবরামপুর এলাকার মো: তাকমিম হোসেন (২২) নামের এক যুবক ওই ছাত্রীকে মাদ্রাসায় যাতায়াতের পথে প্রায়ই উত্যক্ত করত। গত ৪ জুলাই সকালে মেয়েটি মাঠ থেকে বাড়ি ফেরার পথে আসামী তাকমিম তার হাত ধরে টানাটানি ও হয়রানি করে।

এই ঘটনার প্রতিবাদ করায় আসামী তাকমিম ও তার দুই সহযোগী ভিকটিমের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে ছাত্রীর মা, ভাই ও ভিকটিমকে এলোপাতাড়ি মারপিট করে জখম করে। এ ঘটনায় ভিকটিমের বাবা মো: আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

বিষয়টি নওগাঁর পুলিশ সুপারের নজরে এলে তার কঠোর নির্দেশনায় মধ্যরাতে ঝটিকা অভিযান চালিয়ে প্রধান আসামী তাকমিমসহ তিনজনকে গ্রেফতার করে ধামইরহাট থানা পুলিশ।

পুলিশ সুপার জানান, নারী ও শিশুর বিরুদ্ধে যেকোনো ধরণের যৌন হয়রানি বা অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং এসব অপরাধ জিরো টলারেন্স নীতিতে দমন করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X