বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

দিরাই হত্যা মামলার আসামি সিলেটে গ্রেপ্তার

মোঃ মোশফিকুর রহমান স্বপন সুনামগঞ্জ:
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৭:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাই উপজেলায় এক যুবককে বিষপান করিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলার একমাত্র এজাহারভুক্ত পলাতক আসামি আমিরুল ইসলামকে (৫০) সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

র‍্যাব জানায়, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯-এর সিপিসি-৩, সুনামগঞ্জ এবং সদর কোম্পানি, সিলেটের যৌথ অভিযানে সিলেটের শাহপরাণ থানার তামাবিল রোডের শিবগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আমিরুল ইসলাম সুনামগঞ্জের দিরাই উপজেলার বুরহানপুর গ্রামের মৃত হাজী মদরিছ মিয়ার ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, নিহত জয় মহাপাত্র (২০) দিরাই উপজেলার ভাঙ্গাডহর এলাকার বাসিন্দা। প্রায় দেড় মাস আগে তিনি আমিরুল ইসলামের কাছ থেকে ৫ হাজার ৫০০ টাকায় একটি পুরোনো মোবাইল ফোন কেনেন। সে সময় তিনি ৫ হাজার টাকা পরিশোধ করে বাকি ৫০০ টাকা পরে দেওয়ার কথা বলেন।

অভিযোগ অনুযায়ী, গত ৮ জানুয়ারি ২০২৬ সকালে ভাঙ্গাডহর এলাকার একটি কালভার্টের পাশে জয়ের সঙ্গে আমিরুল ইসলামের দেখা হলে তিনি বকেয়া ৫০০ টাকা দাবি করেন। জয় তাৎক্ষণিক টাকা দিতে না পারায় তার কাছ থেকে মোবাইলটি নিয়ে নেন এবং সিম কার্ড নেওয়ার জন্য বিকেলে দোকানে যেতে বলেন।

পরে বিকেল সাড়ে ৫টার দিকে জয় সিম কার্ড নিতে দোকানে গেলে দোকানের দরজা বন্ধ করে তাকে মারধর করা হয় এবং একটি গ্লাসের পানিতে বিষ মিশিয়ে জোরপূর্বক পান করানো হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এরপর সিম কার্ড দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

বাড়িতে ফিরে জয় বারবার বমি করলে পরিবারের সদস্যরা তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ৯ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে দিরাই থানায় পেনাল কোড ১৮৬০-এর ৩০২ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় পলাতক একমাত্র আসামিকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম শহীদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মামলার অন্যান্য বিষয়ের তদন্তে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X