বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

মহেশপুরে বিশেষ অঙ্গ কর্তনের ঘটনায় যুবক হাসপাতালে, তদন্তে প্রশাসন

মহেশপুর(ঝিনাইদহ) অফিস :
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০৮:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৮ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়নের রুলি গ্রামে এক যুবক মাদক সেবনের পর নিজের বিশেষ অঙ্গ নিজেই কর্তন করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নিজ বসতবাড়িতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আহত যুবকের নাম মো. সালাউদ্দিন (২২)। তিনি সন্তোষের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তাদের আদি বাড়ি চাপাতলা গ্রামে হলেও পারিবারিক কারণে তিনি ও তার মা দীর্ঘদিন ধরে রুলি গ্রামে ভাড়া বাসায় বসবাস করছিলেন।

এলাকাবাসীর দাবি, সালাউদ্দিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ঘটনার দিনও তিনি মাদক সেবনের পর মানসিক ভারসাম্য হারিয়ে নিজেই নিজের বিশেষ অঙ্গ কর্তন করেন বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

রুলি গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সালাউদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা নিশ্চিতভাবে বলা না গেলেও ঘটনাটি সত্য বলে তিনি জানান।

বাঁশবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নাসির হোসেন বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে ঘটনার সত্যতা জেনেছেন। তবে এর পেছনের প্রকৃত কারণ তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, এ বিষয়ে এখনো থানায় আনুষ্ঠানিক কোনো অভিযোগ বা তথ্য আসেনি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X