বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

ফিদে র‍্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত, অংশ নিলেন ৯২ দাবাড়ু

জসীম মৃধা উদ্দীন, শালিখা (মাগুরা) প্রতিনিধি:
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০৮:০০ পিএম
ছবি: প্রতিনিধি।

মাগুরার শালিখা উপজেলায় উৎসবমুখর পরিবেশে মৃধা ফিদে র‍্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট (বিলো ১৯৫০) অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা ও এলাকা থেকে মোট ৯২ জন দাবাড়ু অংশগ্রহণ করেন।

শুক্রবার (৩ জুলাই) সকাল ১১টায় উপজেলার রায়জাদাপুর আদাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মদ। এ সময় উপস্থিত ছিলেন শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

টুর্নামেন্ট পরিচালনা করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের বিচারক আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, “দিন দিন গ্রামাঞ্চলেও দাবা খেলা জনপ্রিয় হয়ে উঠছে। শালিখার প্রত্যন্ত অঞ্চলে এমন একটি ফিদে রেটিং টুর্নামেন্ট আয়োজন তারই প্রমাণ। বর্তমান যুবসমাজকে অনলাইন জুয়া ও মোবাইল আসক্তি থেকে ফিরিয়ে এনে সৃজনশীল ও মননশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে দাবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

শালিখা মৃধা দাবা ক্লাবের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী দাবাড়ুরা অংশ নিয়ে তাদের মেধা, কৌশল ও মননশীলতার পরিচয় দেন। দিনব্যাপী প্রতিটি ম্যাচ ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য।

আয়োজক মৃধা দাবা ক্লাবের কর্ণধার সাবেক ইউপি সদস্য হারুন মৃধা জানান, তরুণদের মধ্যে বুদ্ধিবৃত্তিক চর্চা বৃদ্ধি, কৌশলগত চিন্তাশক্তির বিকাশ এবং দাবা খেলাকে আরও জনপ্রিয় করে তোলার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ১০ জন দাবাড়ুকে মোট ৩৫ হাজার টাকা নগদ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, ক্রীড়াপ্রেমী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় দর্শকরা উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহ দেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X