বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

শৈলকুপায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল আসিফের

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি:
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০৭:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি।

ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় আরও এক কিশোরের মৃত্যু হয়েছে। উপজেলার শৈলকুপা-লাঙ্গলবাদ সড়কের বন্দেখালী এলাকায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আসিফ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।

নিহত আসিফ বন্দেখালী গ্রামের গরু ব্যবসায়ী নায়েব আলী জোয়ার্দারের ছেলে। বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ নিয়ে মাত্র ৯ দিনের ব্যবধানে উপজেলার বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় তিন কিশোরের মৃত্যু হলো। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বন্দেখালী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে দ্রুতগতির একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক আসিফ গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী মফিজ মিয়া বলেন, “মোটরসাইকেলের গতি অনেক বেশি ছিল। চোখের পলকে ধাক্কা লেগে ছেলেটা রাস্তায় ছিটকে পড়ে।”

শৈলকুপায় সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। আজকের আসিফের মৃত্যুসহ গত ৯ দিনে উপজেলার তিনটি পৃথক স্থানে তিন কিশোর প্রাণ হারিয়েছে।

গত ২৪ জুন রঘুনন্দনপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় জয়ন্ত বিশ্বাস নিহত হন। এরপর ৩০ জুন ভাটই এলাকায় আরেকটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তীর্থ বিশ্বাস। সর্বশেষ বৃহস্পতিবার (৩ জুলাই) বন্দেখালী এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হলো আসিফ।

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত ইজিবাইক ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পরপর তিন কিশোরের অকাল মৃত্যুতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, কিশোরদের বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রশাসনের কঠোর নজরদারি নিশ্চিত করা জরুরি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X