বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

ডুমুরিয়ায় ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্কুল শিক্ষক গ্রেপ্তার

সাব্বির খান ডালিম, ডুমুরিয়া (খুলনা):
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০৭:৪২ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৯:০০ পিএম
ছবি: প্রতিনিধি।

খুলনার ডুমুরিয়া উপজেলায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে নজরুল ইসলাম (৫৭) নামে এক স্কুল শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে পাঠানো হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে একটি ফাঁকা কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। এ সময় শিশুটির চিৎকার শুনে তার এক সহপাঠী ঘটনাস্থলে গিয়ে বিষয়টি প্রত্যক্ষ করে। পরে তারা বিদ্যালয়ের অপর এক শিক্ষককে বিষয়টি জানালেও তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

বিদ্যালয় ছুটির পর ভুক্তভোগী শিশুটি ও তার সহপাঠী বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। পরে অভিভাবকরা শিশুটিকে নিয়ে ডুমুরিয়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক নজরুল ইসলামকে তার বাড়ির পাশের একটি দোকান থেকে গ্রেপ্তার করে।

বিদ্যালয়ের এক অভিভাবক জাকির গাজী বলেন, "নজরুল ইসলামের বিরুদ্ধে এর আগেও অনুরূপ অভিযোগ উঠেছিল এবং তিনি কারাভোগও করেছেন।"

উপজেলা শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, "অভিযোগের বিষয়ে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, ধর্ষণের অভিযোগে মামলা (মামলা নং-০২, তারিখ: ৩ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে এবং ভুক্তভোগী শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে না থাকার পরামর্শ অলির

ট্রাক কেটে বিক্রি, সাবেক যুবদল নেতা আলমগীর আটক

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন খুলনা বিভাগের ৭০ সাংবাদিক

আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ

প্রেসক্লাব যশোরের সভাপতি টুকুনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিবাদে যশোরে সিপিবির বিক্ষোভ

যশোরে চার জেলার প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

ফ্রান্স-মরক্কো ম্যাচে ৫ রেফারিই আর্জেন্টাইন, নতুন বিতর্কে ফিফা

মণিরামপুরে আরিফুর হত্যা মামলায় স্ত্রীর স্বীকারোক্তি

মোরেলগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

২৬ বছর পর নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হোসনেআরা বেগম হাসি

শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুরে ১৩ লক্ষ টাকার ভারতীয় ফুচকা জব্দ, মামলা প্রক্রিয়াধীন

মহেশপুর প্রেসক্লাবের ষান্মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় জলাবদ্ধতায় চরম দুর্ভোগে শহরবাসী

অভয়নগরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আতঙ্কে সাধারণ মানুষ

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

জামায়াত আমির / ষড়যন্ত্রের মাধ্যমে ১১ দলকে নির্বাচনে হারানো হয়েছে

যশোরে গৃহবধুকে নির্যাতন মামলায় পলাতক আসামি শাকিল আটক

বিশ্বকাপে রাজনীতির গোল, ফুটবলের আত্মরক্ষা

X