বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

রাজশাহীর আরডিএ মার্কেটে ‘বোমা’ আতঙ্ক, শেষে মিলল মোটরসাইকেলে ব্যবহৃত মিউজিক ডিভাইস

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০৫:৪১ পিএম
রাজশাহীর আরডিএ মার্কেটে ‘বোমা’ আতঙ্ক, শেষে মিলল মোটরসাইকেলে ব্যবহৃত মিউজিক ডিভাইস

একটি স্কুটিতে অজ্ঞাত ব্যক্তি লাগিয়ে দেওয়া একটি ডিভাইসকে ঘিরে রাজশাহী মহানগরী আরডিএ মার্কেটে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হয়, সেটি কোনো বিস্ফোরক নয়; মোটরসাইকেলে ব্যবহৃত একটি মিউজিক ডিভাইস।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরীর সাহেববাজার আরডিএ মার্কেটের নিচতলার সাত নম্বর গলিতে এ ঘটনা ঘটে। এ সময় পুরো মার্কেট এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে এক অজ্ঞাত যুবক একটি স্কুটিতে ডিভাইসটি লাগিয়ে দ্রুত সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর স্কুটির মালিক সেটি দেখতে পেয়ে বোমা সন্দেহে আতঙ্কিত হয়ে পড়েন। খবর ছড়িয়ে পড়লে মার্কেটজুড়ে উৎকণ্ঠা দেখা দেয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ডিভাইসটি পরীক্ষা করে।

এ বিষয়ে আরএমপির মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, ডিভাইসটি কোনো বিস্ফোরক নয়, বরং মোটরসাইকেলে ব্যবহৃত একটি মিউজিক ডিভাইস। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জনমনে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যেই এক যুবক এটি স্কুটিতে লাগিয়ে রেখে যান।

তিনি বলেন, ‘বোম্ব ডিসপোজাল ইউনিট পরীক্ষা করে নিশ্চিত হয়েছে, এটি সম্পূর্ণ নিরাপদ একটি মিউজিক ডিভাইস। পরে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে।

গাজিউর রহমান আরও বলেন, জনমনে অযথা আতঙ্ক সৃষ্টি করা শাস্তিযোগ্য অপরাধ। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X