বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

আশাশুনিতে ১৪ লাখ টাকার অপদ্রব্যযুক্ত বাগদা চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীর পলায়ন

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ১০:০০ পিএম
ছবি: প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় র‌্যাবের অভিযানে প্রায় ১৪ লাখ টাকা মূল্যের অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়ি জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দকৃত মাছ ধ্বংস করা হয়। এ ঘটনায় অভিযুক্ত দুই ব্যবসায়ী পালিয়ে গেলেও তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে। বুধবার (১ জুলাই) বিকেলে উপজেলার শ্রীউলা ইউনিয়নের বুড়াখারাটি গ্রামে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য অফিস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ এবং আশাশুনি থানা পুলিশের সমন্বয়ে একটি দল অভিযানে অংশ নেয়। অভিযানের সময় মৃত আব্দুল মান্নান সরদারের ছেলে রবিউল ইসলাম ও আব্দুল হামিদের বাড়িতে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশের কার্যক্রম চলছিল বলে অভিযোগ পাওয়া যায়।

অভিযান টের পেয়ে অভিযুক্ত দুই ভাই পালিয়ে যান। মহিশকুড় সেটের মৎস্য ব্যবসায়ী ইলিয়াস হোসেন ও হারুনের বাগদা চিংড়ি পুশ করা অবস্থায় গিয়ে ধরে ফেলে পরে তাদের বাড়ি থেকে অপদ্রব্য পুশকৃত ৬১ ক্যারেট বাগদা চিংড়ি, অপদ্রব্য এবং ব্যবহৃত সিরিঞ্জ জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুদ্দীন জিয়াদ। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিউল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এবং আশাশুনি থানার এসআই আব্দুর রউফসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জব্দকৃত চিংড়ি রাস্তায় ফেলে গাড়ির চাকায় পিষ্ট করা হয় এবং পেট্রোল ঢেলে আগুন দিয়ে সম্পূর্ণ বিনষ্ট করা হয়। মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, জব্দকৃত চিংড়ির পরিমাণ প্রায় ১ হাজার ৩৪২ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ১৩ থেকে ১৪ লাখ টাকা। অভিযুক্তদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X