বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

সুনামগঞ্জে হাওর, পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় ‘হাওর উন্নয়ন ভাবনা’ অনুষ্ঠিত

মো. মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ:
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৮:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

হাওর, নদী, খাল, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ, কৃষি, মৎস্য ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে সুনামগঞ্জে ‘হাওর উন্নয়ন ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি হলরুমে হাওর ও নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রাজু আহমেদ এবং সঞ্চালনা করেন এসভিডিএসের নির্বাহী পরিচালক ওবায়দুল হক মিলন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন অ্যালায়েন্স ফর গ্র্যাসরুটস আপরাইজিং ফর নেচার (AGUN)-এর প্রতিনিধি শহীদুল ইসলাম রেদুয়ান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের উপদেষ্টা ও হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সুখেন্দু সেন, হাওর ও নদী রক্ষা আন্দোলনের উপদেষ্টা চিত্তরঞ্জন তালুকদার, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিল রহমান এবং পদ্মা এনজিওর নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান।

বক্তারা বলেন, হাওরাঞ্চলের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নদী ও খালের স্বাভাবিক প্রবাহ বজায় রাখা, জলাভূমি সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, কৃষি ও মৎস্যসম্পদের উন্নয়ন এবং পরিবেশবিনাশী কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। একই সঙ্গে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে পরামর্শ ও প্রস্তাবনা উপস্থাপন করেন পরিবেশ রক্ষা আন্দোলন জেলা কমিটির সাধারণ সম্পাদক ফজলুল করিম সাইদ, সমাজকর্মী নেজাবুল ইসলাম, হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আবু সাঈদ, জেলা কমিটির অর্থ সম্পাদক জিয়া উদ্দিন, বাপা জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, হাওর ও নদী রক্ষা আন্দোলনের কর্ণবাবু দাস, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ইজাজুল হক চৌধুরী নাছিম, অধিকারের সমন্বয়ক আমিনুল ইসলাম, আলোকিত মানবিক সংগঠনের সভাপতি শাহরিয়ার হক নাবিল, সৃষ্টি যুব জাগরণ সংস্থার সভানেত্রী তৃঞ্চা আক্তার রুশনা, ইয়ুথ এন্ডিং হাঙ্গারের শবনম দ্দোজা জ্যোতি, সমাজকর্মী মুছিহুর রহমান, দৌলতপুর বন্ধন যুব সংগঠনের সভাপতি মোফাজ্জল হাসান এবং হাওর ও নদী রক্ষা আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটির সদস্য সচিব আহমদ উসমানসহ বিভিন্ন পরিবেশবাদী, সামাজিক ও নাগরিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X