বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

মোংলায় ম্যানগ্রোভ বনায়ন শুরু, রোপণ হবে ৩৫ হাজার চারা

মোংলা প্রতিনিধি:
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৮:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

উপকূলীয় অঞ্চলে নদীভাঙন ও জলোচ্ছ্বাসের ঝুঁকি কমাতে বাগেরহাটের মোংলায় ম্যানগ্রোভ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের পশুর নদের তীরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

ব্র্যাকের ‘রেইন ফর লাইফ’ প্রকল্পের আওতায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের অপারেশন ম্যানেজার প্রকাশ চন্দ্র বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’-এর কেন্দ্রীয় নেতা মো. নূর আলম শেখ। এছাড়া অনুষ্ঠানে ব্র্যাকের কর্মকর্তা তৃপ্তি সরদার ও সাহানা বেগম, স্থানীয় বিএনপি নেতা সুরাজ মণ্ডল, ইয়ুথ লিডার ইমনসহ স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলের মানুষ প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মুখে পড়ছে। এসব ঝুঁকি মোকাবিলায় প্রকৃতিভিত্তিক সমাধান হিসেবে ম্যানগ্রোভ বন সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ড্যানিশ মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্সের অর্থায়নে বাস্তবায়িত এ প্রকল্পের আওতায় চিলা ইউনিয়নের তেলিখালী ও কেয়াবুনিয়া গ্রামের উপকূলীয় এলাকায় প্রায় এক কিলোমিটারজুড়ে বাইন, কাঁকড়া, কেওড়া ও পশুরসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মোট ৩৫ হাজার চারা রোপণ ও বীজ বপন করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী বলেন, উপকূলীয় এলাকায় নদীভাঙন ও জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি কমাতে ম্যানগ্রোভ বন প্রাকৃতিক ঢাল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে শুধু চারা রোপণ করলেই হবে না, স্থানীয় জনগণের সম্পৃক্ততায় সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।

পরিবেশ সংগঠন ‘ধরা’র কেন্দ্রীয় নেতা মো. নূর আলম শেখ বলেন, ম্যানগ্রোভ বন ঘন হলে তা নদীভাঙন ও জলোচ্ছ্বাসের তীব্রতা কমানোর পাশাপাশি লবণাক্ততা নিয়ন্ত্রণ এবং মাছ, কাঁকড়া, পাখিসহ উপকূলীয় জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ব্র্যাকের অপারেশন ম্যানেজার প্রকাশ চন্দ্র বিশ্বাস বলেন, প্রকৃতিভিত্তিক এ উদ্যোগ উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করবে এবং দীর্ঘমেয়াদে পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, স্থানীয় জনগণের অংশগ্রহণে পরিচালিত এই ম্যানগ্রোভ বনায়ন কর্মসূচি উপকূলীয় বাস্তুতন্ত্র সংরক্ষণ এবং দুর্যোগের ঝুঁকি কমাতে দীর্ঘমেয়াদে কার্যকর ভূমিকা রাখবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X