মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

রাজশাহী মেডিকেলে ৩ দিনের পরীক্ষার ফলাফল মিলবে দুই ঘণ্টায়

হাফিজুর রহমান পান্না রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৫:০০ পিএম
রাজশাহী মেডিকেলে ৩ দিনের পরীক্ষার ফলাফল মিলবে দুই ঘণ্টায়

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন সংকটাপন্ন রোগীদের দ্রুত ও নির্ভুল চিকিৎসা নিশ্চিত করতে যুক্ত হয়েছে অত্যাধুনিক ‘বায়োফায়ার ফিল্মঅ্যারে’ (BioFire FilmArray) প্রযুক্তি। এর ফলে এতদিন যে ‘ব্লাড কালচার অ্যান্ড সেনসিভিটি’ পরীক্ষার ফল পেতে প্রায় ৭২ ঘণ্টা সময় লাগত, এখন তা মিলবে মাত্র দুই ঘণ্টায়।

রামেক হাসপাতালের আইসিইউ মাইক্রোবায়োলজি ল্যাবে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে সংযোজন করা হয়েছে এই অত্যাধুনিক যন্ত্র। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এটি উত্তর-পশ্চিমাঞ্চলের কোনো সরকারি বা বেসরকারি হাসপাতালে প্রথমবারের মতো চালু হওয়া এ ধরনের প্রযুক্তি।

হাসপাতাল সূত্র জানায়, ‘বায়োফায়ার ফিল্মঅ্যারে’ মূলত মাল্টিপ্লেক্স পিসিআর প্রযুক্তিনির্ভর একটি আধুনিক রোগ নির্ণয় ব্যবস্থা। মাত্র একটি পরীক্ষার মাধ্যমেই এটি ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ও পরজীবীসহ ১০০টিরও বেশি রোগজীবাণু দ্রæত ও নির্ভুলভাবে শনাক্ত করতে সক্ষম। ফলে গুরুতর রোগীদের ক্ষেত্রে প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক দ্রুত নির্ধারণ করা সম্ভব হবে।

রামেক হাসপাতালের আইসিইউ ইনচার্জ অধ্যাপক ডা. আবু হেনা মুস্তফা কামাল জানান, চার বছর ধরে সরকারি প্রক্রিয়ায় যন্ত্রটি সংগ্রহের চেষ্টা চলছিল। পরে বাংলাদেশে যন্ত্রটির আমদানিকারক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার মাধ্যমে তারা সম্পূর্ণ বিনামূল্যে এটি হাসপাতালের আইসিইউতে সরবরাহ করে। আমদানিকারক প্রতিষ্ঠানের তথ্যমতে, নতুন প্রযুক্তির এই বায়োফায়ার মেশিনের বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। প্রতিটি পরীক্ষায় রোগীর খরচ হতে পারে ১৬ হাজার থেকে ২১ হাজার ৫০০ টাকা।

রোববার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে যন্ত্রটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন প্রস্তুতকারক প্রতিষ্ঠানের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক দেবকিশোর গুপ্ত। তিনি বলেন, গুরুতর সংক্রমণে আক্রান্ত রোগীদের দ্রুত রোগজীবাণু শনাক্ত করে সময়মতো সঠিক চিকিৎসা নিশ্চিত করতে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে রাজশাহীসহ উত্তর-পশ্চিমাঞ্চলের চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে।

চিকিৎসকদের মতে, এতদিন সঠিক অ্যান্টিবায়োটিক নির্বাচন করতে কয়েকদিন সময় লেগে যাওয়ায় অনেক রোগীর চিকিৎসা জটিল হয়ে পড়ত। নতুন এই প্রযুক্তির মাধ্যমে মাত্র দুই ঘণ্টার মধ্যে রোগজীবাণু শনাক্ত করা সম্ভব হওয়ায় দ্রæত কার্যকর চিকিৎসা শুরু করা যাবে এবং সংকটাপন্ন বহু রোগীর জীবন রক্ষার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X