বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

দুবাই ফেরত বিমানের কার্গো হোল থেকে ৪৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

ঢাকা অফিস
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৩:১০ পিএম
শাহজালাল বিমানবন্দরে ৪৫ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বিমানটির কার্গো হোলে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে ১৬০টি স্বর্ণের বার জব্দ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন প্রায় ১৯ কেজি। আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী এসব স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ৪৫ কোটি টাকা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গোহোল থেকে ৪৫ কোটি টাকার সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ও একটি গোয়েন্দা সংস্থা। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কাস্টমসের অতিরিক্ত কমিশনার কামরুল হাসান।

এদিন অভিযানটি পরিচালনা করে গোয়েন্দা সংস্থা, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টমস কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো গ্রেপ্তারের তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া স্বর্ণের উৎস, কীভাবে এগুলো বিমানের কার্গো হোলে রাখা হয়েছিল এবং এর সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্রকে শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী সময়ে এ বিষয়ে আরও তথ্য জানানো হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X