বুধবার
২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

অভয়নগরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

জাকির হোসেন হৃদয় - ভ্রাম্যমান প্রতিনিধি:
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৭:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকেলে ইউনিয়নের জিয়াডাঙ্গা বাজারে গ্রামবাসীর আয়োজনে ও মাদক নির্মূল কমিটির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি রবিউল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও পল্লী চিকিৎসক শফিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্য দেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতিনিধি এসআই ইমরান মালী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সাংবাদিক জাকির হোসেন হৃদয়, কমিটির সহ-সম্পাদক ইয়াসিন শেখ, উপদেষ্টা শাহাদাৎ হোসেন, ইউপি সদস্য মনিরুল ইসলাম, সুরমান গাজী, আব্দুস ছাত্তার মোল্লা, শওকত আলী দফাদার, শিক্ষক আবু সাইদ গাজী, গোলাম সরোয়ার ও শাহিন পারভেজসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদক নির্মূলে প্রশাসন ও সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে। সমাবেশে প্রশাসনের পক্ষ থেকে মাদকবিরোধী কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক

ইরানে মার্কিন হামলা, সামরিক স্থাপনায় ব্যাপক বিস্ফোরণ

আটকের ২ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হলো রাহুল–প্রিয়াঙ্কাকে

মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা-স্পেন ফের মুখোমুখি করার প্রস্তাব

ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযানে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি

জামায়াত এমপির থেকে কত বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী?

বিশ্বকাপের সেরা একাদশে মনোনয়ন পেলেন ভোজিনহা

যশোরসহ দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আজ স্বর্ণের ভরি কত?

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতায় বড় পরিবর্তনের উদ্যোগ ইসির

নড়াইলে হত্যা মামলার প্রধান আসামি রাজিব র‌্যাবের হাতে আটক

গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি

টিভিতে আজকের খেলার সূচি

৭ বছরেও চালু হয়নি মাগুরার ট্রাক টার্মিনাল

শত্রুর অনিষ্ট থেকে বাঁচতে ৩টি দোয়া ও আমল

সিসি ক্যামেরা সুমাচার

বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণে ছয় মিনিট অন্ধকারে ডুববে যে দেশ!

আবারও অশান্ত মধ্যপ্রাচ্য

কাজে মন দিন মিথুন, সতর্ক থাকুন মেষ

২ জুলাই : ইতিহাসে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

X