বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

মহেশপুরে ৫ বছরে প্রায় ১০০ সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, মিলছে না প্রতিকার

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৭:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সেচ পাম্পের ট্রান্সফরমার চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েই চলেছে। গত পাঁচ বছরে উপজেলায় প্রায় ১০০টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি হলেও এখন পর্যন্ত কোনো ট্রান্সফরমার উদ্ধার বা চোর গ্রেপ্তারের নজির নেই। উল্টো নিয়ম অনুযায়ী চুরি হওয়া ট্রান্সফরমারের মূল্য পরিশোধ করতে হচ্ছে গ্রাহকদের। এতে কৃষকদের প্রায় এক কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

মহেশপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিস সূত্রে জানা যায়, গত পাঁচ বছরে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ১০০টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। অফিসের ডিজিএম অভিজিত সাহা জানান, ট্রান্সফরমার চুরির প্রতিটি ঘটনায় অফিসের পক্ষ থেকে মামলা করা হয়। তবে এখন পর্যন্ত কোনো ট্রান্সফরমার উদ্ধার বা চোর আটকের তথ্য তাদের কাছে নেই।

তিনি আরও জানান, প্রচলিত নিয়ম অনুযায়ী চুরি হওয়া ট্রান্সফরমারের মূল্য গ্রাহককেই পরিশোধ করতে হয়। এ পর্যন্ত একজন বাদে সকল ক্ষতিগ্রস্ত গ্রাহকের কাছ থেকেই ট্রান্সফরমারের মূল্য আদায় করা হয়েছে।

উপজেলার ফতেপুর গ্রামের সেচ পাম্পের গ্রাহক আব্দুল কাদের জানান, ২০২৪ সালে তার সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি হয়ে যায়। এরপর থেকে সেচ পাম্পটি দীর্ঘদিন বন্ধ ছিল। চলতি বছরের জুন মাসে তাকে নোটিশ দিয়ে ট্রান্সফরমারের মূল্য বাবদ ১ লাখ ৫ হাজার টাকা পরিশোধ করতে হয়েছে।

এদিকে গত ২৯ জুন উপজেলার আজমপুর ইউনিয়নের সবুর খানের ড্রাগন বাগানের সেচ পাম্প থেকে ২৫ কেভিএ ক্ষমতাসম্পন্ন তিনটি ট্রান্সফরমার চুরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রায়ই ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে, মামলা হলেও কার্যকর কোনো প্রতিকার মিলছে না। ফলে একদিকে কৃষকরা উৎপাদন ব্যাহত হওয়ার ক্ষতির মুখে পড়ছেন, অন্যদিকে চুরি হওয়া ট্রান্সফরমারের মূল্যও তাদেরই বহন করতে হচ্ছে।

ভুক্তভোগী কৃষক ও পরিবারগুলো ট্রান্সফরমার চুরি রোধে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আজমপুরের কুলবাগান এলাকায় ট্রান্সফরমার চুরির ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ পর্যন্ত চুরি হওয়া ট্রান্সফরমার উদ্ধার বা কোনো চোরকে আটক করা সম্ভব হয়নি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

বসনিয়াকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

যশোরে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, চারজন আটক

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

‘আমার সিক্স-প্যাক, তোমাকে দেখার অপেক্ষায়’

৮৫ বছরের ঐতিহ্যবাহী ছনের কাচারি ঘর

প্রযুক্তির যুগেও রেডিওর প্রতি অটুট ভালোবাসা খলিলুর রহমানের

ব্র্যান্ড ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য টিকটকের নতুন উদ্ভাবন

২ জুলাই: বিশ্ব ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা

নেতানিয়াহুর বিরুদ্ধে নতুন চ্যালেঞ্জ / নির্বাচনী মাঠে ইসরায়েলের সাবেক সেনাপ্রধান

দীপিকা-ক্যাটরিনাকে ছাড়িয়ে নতুন উচ্চতায় আলিয়া

ভারতে মুসলিম নির্যাতন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে

পেলের রেকর্ড ভেঙে কেইনের ১১ মিনিটের ধামাকা, কঙ্গোকে ২-১ হারিয়ে শেষ ষোলোয় ইংল্যান্ড

এইচএসসি পরীক্ষা শুরু আজ / যশোর বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ১৭ হাজার নকলমুক্ত পরীক্ষা গ্রহণের প্রস্তুতি সম্পন্ন

১১ মিনিটের কেইন-ঝড়, পেলের রেকর্ড চূর্ণ করে ইংল্যান্ডের মহাকাব্যিক লিড

মার্কিন ঘাঁটি নিরাপত্তা বাড়ায়, নাকি মিত্রদের ঝুঁকিতে ফেলে?

ইরানে আবারও হামলা করবে ইসরায়েল

নীলগঞ্জ মহাশ্মশানে মহানামযজ্ঞ মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের উদ্বোধন

ইছালী ইউনিয়ন কৃষক দলের 'ভুয়া কমিটি' নিয়ে বিতর্ক, অনুমোদন নেই বলে দাবি উপজেলা নেতৃত্বের

‘পোড়া মবিল’ জ্বালানো চুলার উৎপাদন ও ব্যবহার বন্ধে কী পদক্ষেপ, জানাতে নির্দেশ হাইকোর্টের

X