বুধবার
২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৫:১০ পিএম
রাজশাহীতে ‘আরডিএ পার্ক ও রেস্ট হাউজ’ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী। ছবি: হাফিজুর রহমান পান্না

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) উদ্যোগে নগরীর পদ্মা আবাসিক এলাকায় নির্মিত 'আরডিএ পার্ক ও রেস্ট হাউজ'-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ জুলাই) বেলা ১২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পার্কের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরডিএ'র চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ (সুইট)।

উদ্বোধন শেষে ভদ্রা পার্কের সামনে একটি বৃক্ষরোপণ করেন ভূমিমন্ত্রী। এরপর তিনি অন্যান্য অতিথিদের নিয়ে নবনির্মিত পার্কের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। নগরবাসীর জন্য আধুনিক বিনোদন ও উন্মুক্ত পরিবেশ নিশ্চিত করতে এমন সময়োপযোগী উদ্যোগ নেওয়ায় আরডিএ কর্তৃপক্ষকে সাধুবাদ জানান তিনি।

রাজশাহীতে ‘আরডিএ পার্ক ও রেস্ট হাউজ’ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী। ছবি: হাফিজুর রহমান পান্না

অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু আশা প্রকাশ করে বলেন, নগরবাসীর সুস্থ বিনোদন, স্বাস্থ্যকর পরিবেশ রক্ষা এবং পারিবারিকভাবে অবসর কাটানোর একটি নতুন কেন্দ্র হিসেবে এই আরডিএ পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপির থেকে কত বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী?

বিশ্বকাপের সেরা একাদশে মনোনয়ন পেলেন ভোজিনহা

যশোরসহ দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আজ স্বর্ণের ভরি কত?

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতায় বড় পরিবর্তনের উদ্যোগ ইসির

নড়াইলে হত্যা মামলার প্রধান আসামি রাজিব র‌্যাবের হাতে আটক

গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি

টিভিতে আজকের খেলার সূচি

৭ বছরেও চালু হয়নি মাগুরার ট্রাক টার্মিনাল

শত্রুর অনিষ্ট থেকে বাঁচতে ৩টি দোয়া ও আমল

সিসি ক্যামেরা সুমাচার

বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণে ছয় মিনিট অন্ধকারে ডুববে যে দেশ!

আবারও অশান্ত মধ্যপ্রাচ্য

কাজে মন দিন মিথুন, সতর্ক থাকুন মেষ

২ জুলাই : ইতিহাসে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

আইফোন চার্জ দেওয়ার সময় যে ৪ ভুলে ব্যাটারি দ্রুত নষ্ট হতে পারে

বেইজিং ছাড়ছেন চীনের তরুণরা

জর্ডানে মার্কিন সেনাঘাঁটিতে হামলা, বহু সেনা নিহতের দাবি ইরানের

জয়া আহসানের বদঅভ্যাস কী জানেন?

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের নতুন মোড়

X