বুধবার
২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

আদিতমারীতে প্রতিবন্ধী কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে আটক ১

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ১১:৫০ এএম
আদিতমারীতে প্রতিবন্ধী কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে আটক ১

লালমনিরহাটের আদিতমারীতে বিস্কুট কিনতে যাওয়ার পথে ১৩ বছরের এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ফুসলিয়ে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এই ঘটনায় ফয়জার রহমান (৬০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার দুপুরে আটক অভিযুক্ত ফয়জার রহমানকে আদালতে সোপর্দ করেছে আদিতমারী থানা পুলিশ। ফয়জার রহমান আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যানটারী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার (২৯ জুন) দুপুর আনুমানিক দেড়টার দিকে বৃষ্টি থামার পর ওই প্রতিবন্ধী কিশোরী বাড়ি থেকে বিস্কুট কেনার জন্য প্রতিবেশী লিয়াকত সরকারের দোকানের উদ্দেশ্যে রওনা হয়। পথে গ্রামের মকবুল মিয়ার বাড়ির সামনের রাস্তা থেকে তাকে ফুসলিয়ে একই এলাকার মুকুল মিয়ার বাড়ির বাইরের উঠানে নিয়ে যায় ফয়জার রহমান। সেখানে ওই কিশোরীর শ্লীলতাহানি করা হয়।

ঘটনার সময় ভুক্তভোগীর ফুফু স্বামীর বাড়ি থেকে ওই রাস্তা দিয়ে ভাইয়ের বাড়ি আসছিলেন। তার উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ফয়জার রহমান দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে কিশোরী বাড়িতে ফিরে পরিবারের কাছে বিষয়টি প্রকাশ করে।

স্বজনরা জানান, ঘটনার পরপরই গ্রামবাসীদের সহায়তায় অভিযুক্তের সন্ধান শুরু হয়। বিকেল সাড়ে ৪টার দিকে ভেলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মাদ আলীর বাড়ির পাশে পুকুর পাড় থেকে ফয়জার রহমানকে আটক করে স্থানীয় লোকজন। পরে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করলে তাকে আদিতমারী থানা পুলিশে সোপর্দ করা হয়।

এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুস সাকিব সজীব জানান, ভুক্তভোগীর বাবার লিখিত এজাহারের প্রেক্ষিতে সোমবার রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আজ আসামিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-২-এ সোপর্দ করা হয়েছে। ঘটনার তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপির থেকে কত বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী?

বিশ্বকাপের সেরা একাদশে মনোনয়ন পেলেন ভোজিনহা

যশোরসহ দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আজ স্বর্ণের ভরি কত?

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতায় বড় পরিবর্তনের উদ্যোগ ইসির

নড়াইলে হত্যা মামলার প্রধান আসামি রাজিব র‌্যাবের হাতে আটক

গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি

টিভিতে আজকের খেলার সূচি

৭ বছরেও চালু হয়নি মাগুরার ট্রাক টার্মিনাল

শত্রুর অনিষ্ট থেকে বাঁচতে ৩টি দোয়া ও আমল

সিসি ক্যামেরা সুমাচার

বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণে ছয় মিনিট অন্ধকারে ডুববে যে দেশ!

আবারও অশান্ত মধ্যপ্রাচ্য

কাজে মন দিন মিথুন, সতর্ক থাকুন মেষ

২ জুলাই : ইতিহাসে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

আইফোন চার্জ দেওয়ার সময় যে ৪ ভুলে ব্যাটারি দ্রুত নষ্ট হতে পারে

বেইজিং ছাড়ছেন চীনের তরুণরা

জর্ডানে মার্কিন সেনাঘাঁটিতে হামলা, বহু সেনা নিহতের দাবি ইরানের

জয়া আহসানের বদঅভ্যাস কী জানেন?

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের নতুন মোড়

X