মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু

রাজিব হাসান, ঝিনাইদহ:
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১০:৪৬ পিএম
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালক একেন মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি বগুড়া গ্রামের আদালত মোল্লার ছেলে।

পরিবার ও স্থানীয়দের বরাতে জানা যায়, সোমবার–মঙ্গলবার ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা ও স্থানীয় সূত্র জানায়, বগুড়া ইউনিয়নে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির সভাপতি আব্দুর আওয়াল ও সাধারণ সম্পাদক জামির হোসেনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এর জেরে গত বৃহস্পতিবার জামির হোসেনের সমর্থক এনা শেখকে ইয়াবাসহ আটক করে পুলিশ। এ ঘটনায় তথ্য দিয়ে ধরিয়ে দেওয়ার অভিযোগ তুলে আব্দুর আওয়ালের সমর্থক মতিয়ারের ওপর হামলা চালানো হয় বলে জানা যায়। পরে আব্দুর আওয়ালের সমর্থকরা জামির হোসেনের অফিসে হামলা করেন।

এরই ধারাবাহিকতায় শনিবার সকালে জামির হোসেনের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে আব্দুর আওয়ালের সমর্থকদের বাড়িঘরে হামলা চালায়। এ সময় অন্তত পাঁচটি বাড়িঘর ভাঙচুর করা হয় এবং ভ্যানচালক একেন মোল্লা গুরুতর আহত হন।

আহত অবস্থায় তাকে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ জানিয়েছে, নিহতের ময়নাতদন্ত শেষে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

জামায়াত এমপির ভাইরাল ভিডিও / আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ভুয়া বিজ্ঞপ্তি

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

X