মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

মহেশপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৪২ কোটি টাকার বাজেট ঘোষণা

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৮:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪২ কোটি ৭ লাখ ৯৪ হাজার ৯৬৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পৌরসভার হলরুমে আয়োজিত উন্মুক্ত বাজেট ঘোষণার অনুষ্ঠানে পৌর প্রশাসক মো. সাজ্জাদ হোসেন আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন। বাজেটের বিস্তারিত বিবরণ উপস্থাপন করেন পৌরসভার হিসাবরক্ষক আতিয়ার রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনিচুর রহমান, মহেশপুর থানার ওসি (তদন্ত) এনায়েত, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ, সহকারী সেক্রেটারি মো. আমিরুল ইসলামসহ রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক মো. সাজ্জাদ হোসেন বলেন, ঘোষিত বাজেট স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে বাস্তবায়ন করা হবে। একটি পরিচ্ছন্ন, আধুনিক ও নান্দনিক পৌরসভা গড়ে তোলাই এ বাজেটের মূল লক্ষ্য। এ লক্ষ্যে মাদক ও ধূমপান নিয়ন্ত্রণ, মানবপাচার প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বাজেটে রাস্তা পাকাকরণ, ড্রেন ও কালভার্ট নির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনার জন্য জোন স্থাপন, শহরের জলাবদ্ধতা নিরসন, সড়ক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং দুর্নীতিবিরোধী সচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মহেশপুর পৌরসভা বাংলাদেশের প্রাচীনতম পৌরসভাগুলোর একটি। এটি ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত হয়। পৌরসভার আয়তন ২১ দশমিক ৩৫ বর্গকিলোমিটার। ৯টি ওয়ার্ড ও ৮টি মৌজা নিয়ে গঠিত এ পৌরসভার জনসংখ্যা ২০২৩ সালের পরিসংখ্যান অনুযায়ী ৪১ হাজার ১২৮ জন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X