মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

টার্মিনাল ইজারা বন্ধ না হলে চট্টগ্রাম বন্দর অচলের হুঁশিয়ারি স্কপ'র

মুহাম্মদ দিদারুল আলম,চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৬:৫৫ পিএম
টার্মিনাল ইজারা বন্ধ না হলে চট্টগ্রাম বন্দর অচলের হুঁশিয়ারি স্কপ'র

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এবং চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধ না করলে বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

মঙ্গলবার (৩০ জুন) সকালে চট্টগ্রামের আগ্রাবাদ মোড়ে জড়ো হয়ে টার্মিনাল ইজারা চেষ্টার প্রতিবাদে কালো পতাকা মিছিল এবং সমাবেশ করেন শ্রমিকরা। মিছিলটি নিয়ে বন্দরের দিকে যাওয়ার পথে বারিক বিল্ডিং মোড়ে পুলিশের বাধায় তা সংক্ষিপ্ত করতে বাধ্য হন আন্দোলনকারীরা।

স্কপ চট্টগ্রামের যুগ্ম আহ্বায়ক ইফতেখার কামাল খান জানান, পুলিশের বাধার কারণে তাঁরা বারিক বিল্ডিং মোড়েই মিছিল শেষ করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের মতামত উপেক্ষা করে সরকার যদি শেষ পর্যন্ত এই ইজারা প্রক্রিয়া চূড়ান্ত করে, তবে বন্দর অচলের মতো কঠোর কর্মসূচি দেওয়ার প্রস্তুতি তাঁদের রয়েছে। খুব শীঘ্রই বৈঠকের মাধ্যমে পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করা হবে।

উল্লেখ্য, পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের সময় দুবাইভিত্তিক বন্দর অপারেটর ‘ডিপি ওয়ার্ল্ড’কে এনসিটি ইজারা দেওয়ার চুক্তি চূড়ান্ত করা হলে স্কপের নেতৃত্বে তীব্র আন্দোলন শুরু হয়। একপর্যায়ে বন্দর অচলের ডাক দেওয়া হলে চুক্তি স্বাক্ষর স্থগিত করা হয়েছিল। রাজনৈতিক পটপরিবর্তনের পর শ্রমিক রাজনীতিতে নতুন মেরুকরণ হলেও স্কপ দাবি করেছে, সব সাধারণ শ্রমিক এখনো এই আন্দোলনে তাদের সাথেই যুক্ত আছেন।

আজকের সমাবেশে সংগঠনের যুগ্ম সমন্বয়কারী ও বিএনপি নেতা এস কে খোদা তোতনেরসভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, সংগঠনের জেলা সভাপতি তপন দত্ত। এছাড়া জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক কাজী শেখ নুরুল্লাহ বাহারসহ অন্যান্য শ্রমিক নেতারা বক্তব্য রাখেন।

অন্যদিকে, চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির সচিব ফজলুল কবির মিন্টু জানিয়েছেন, তাঁরা সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। টার্মিনাল ইজারা প্রক্রিয়ার প্রতিবাদে বুধবার (১ জুলাই) চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বন্দর রক্ষা কমিটির পক্ষ থেকে মানববন্ধন ও সমাবেশ করা হবে এবং সেখান থেকেই নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

X