মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

আলোচিত নন্দিনী হত্যা মামলা, ৩ নম্বর আসামি মমতা রানী গ্রেফতার

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৬:০০ পিএম
আলোচিত নন্দিনী হত্যা মামলা, ৩ নম্বর আসামি মমতা রানী গ্রেফতার

লালমনিরহাটের আদিতমারী উপজেলার আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার তিন নম্বর আসামি শ্রীমতি মমতা রানীকে গ্রেফতার করেছে পুলিশ। ‎ ‎মঙ্গলবার (৩০ জুন) দুপুরের পর তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুস সাকিব সজিব। ‎ ‎​এর আগে, গতকাল সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানা পুলিশের একটি বিশেষ দল লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের কালিরপাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ‎ ‎গ্রেফতারকৃত মমতা রানী ওই মামলার প্রধান আসামি বিধান চন্দ্রের মা এবং ফলিমারী গ্রামের রঞ্জিত চন্দ্রের স্ত্রী। ‎ ‎​আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুস সাকিব সজিব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, চাঞ্চল্যকর এই হত্যা মামলার আসামিদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর ছিল। গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। ‎ ‎​উল্লেখ্য, গত ১৬ জুন আদিতমারীর ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামে একটি ভুট্টাক্ষেত থেকে বস্তাবন্দি অবস্থায় নন্দিনী নামের ৭ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নৃশংস এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয় এবং ক্ষুব্ধ জনতার সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। শিশু নন্দিনী হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে এবং মামলার প্রধান আসামি বিধান চন্দ্র গ্রেফতার করে পুলিশ। ওইদিনই বিধান বাবা রঞ্জিত চন্দ্রকেও গ্রেফতার করে পুলিশ। সর্বশেষ মমতা রানী গ্রেফতার হওয়ায় এই মামলার এজাহারনামীয় অন্যতম প্রধান তিন আসামিকে আইনের আওতায় আনল পুলিশ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X