মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

দিনাজপুরে জোড়া হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

মুহাম্মদ দিদারুল আলম, চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৫:২৯ পিএম
দিনাজপুরে জোড়া হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

দিনাজপুরের চিরিরবন্দরের আলোচিত ও চাঞ্চল্যকর জোড়া হত্যা মামলার প্রধান দুই আসামিকে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন মামলার প্রধান আসামি মো. সাদেকুল ইসলাম (৩০) ও দ্বিতীয় আসামি মো. সাকিব (১৯)।

মঙ্গলবার (৩০ জুন) র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব জানায়, ১২ মে সকালে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার উত্তর পলাশবাড়ী বেগপাড়া এলাকায় জমিজমা ও পারিবারিক বিরোধের জেরে শহিদুল হক দুলু ও তাঁর ছেলে জয়নাল আবেদিনকে কুপিয়ে ও শাবল দিয়ে নৃশংসভাবে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই শহিদুল হকের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় জয়নাল আবেদিনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহত শহিদুল হকের আরেক ছেলে বাদী হয়ে চিরিরবন্দর থানায় ১০ জনকেআসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যান।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭, চট্টগ্রাম ও র‍্যাব-১৩, রংপুরের একটি যৌথ আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর ইপিজেড এলাকায় অভিযান চালায়। সোমবার দুপুরে আকমল আলী রোড এলাকা থেকে প্রধান আসামি সাদেকুল ইসলামকে এবং রাতে একই এলাকার ‘হোটেল ব্লুজোম ইন্টারন্যাশনাল’-এর সামনে থেকে সাকিবকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) জানান, গ্রেপ্তারকৃত দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের কাছে মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

দিল্লিমুখী পাঞ্জাবের হাজারো কৃষক, চাপে মোদি সরকার

তিন দফা দাবিতে রাজশাহী চিনিকল শ্রমিকদের আন্দোলন

কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

এই কষ্ট অনেক দিন থাকবে : ডি পল

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

জামায়াত এমপির ভাইরাল ভিডিও / আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ভুয়া বিজ্ঞপ্তি

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

X