মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

গণেশ পাল, মোরেলগঞ্জ (বাগেরহাট):
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৮:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে কৃষি অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেলসহ বিভিন্ন ফলজ ও বনজ গাছের মোট ৫ হাজার ৬০০টি চারা বিতরণ করা হয়েছে।

সোমবার বেলা ১১টায় উপজেলা কৃষি অধিদপ্তর চত্বরে ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চারা, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীষ সরকার, উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ডল্টন রায়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মধ্যে ৪ হাজার নারিকেল চারা আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, কৃষকরা এসব চারা বাড়ির আঙিনা ও উপযুক্ত স্থানে রোপণ করে সামাজিক বনায়ন সম্প্রসারণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম জানান, ২০২৫-২০২৬ অর্থবছরে উপজেলার ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে ৪ হাজার নারিকেল চারা এবং জনপ্রতি এক বস্তা করে জৈব সার দেওয়া হবে। এছাড়া ১৬০ জন কৃষককে পাঁচটি করে মেহগনি, সুপারি, নিম, ঘোড়ানিম ও জামগাছের চারা এবং আরও ১২০ জনকে মাল্টা, জলপাই ও কদম গাছের চারা দেওয়া হবে। সব মিলিয়ে ৫ হাজার ৬০০টি চারা বিতরণ করা হবে। এ প্রণোদনার আওতায় গাছের চারা সংরক্ষণের জন্য একটি করে খুঁটিও দেওয়া হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

X