মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মো. মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৮:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

সুনামগঞ্জ পৌরসভায় নতুন করে নাগরিকদের ওপর কোনো কর আরোপ ছাড়াই ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫৪ কোটি ১৫ লাখ ৬৩ হাজার ৬৩৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার দুপুর আড়াইটায় সুনামগঞ্জ পৌরসভার হলরুমে জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বনিক।

প্রস্তাবিত বাজেটে পৌরসভার নিজস্ব রাজস্ব ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৪৫ কোটি ৩৮ লাখ টাকা। এছাড়া স্থিতি রাখা হয়েছে ৮ কোটি ৭৭ লাখ ৬৩ হাজার ৬৩৩ টাকা।

পৌরসভা সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট ছিল ৩৬ কোটি ১২ লাখ ২৬ হাজার ১৭৮ টাকা। সে তুলনায় নতুন অর্থবছরের বাজেটে প্রায় ৮ কোটি ৭৭ লাখ ৬৩ হাজার টাকা বেশি বরাদ্দ রাখা হয়েছে। এ ছাড়া রাজস্ব আয় ধরা হয়েছে ২৬ কোটি ৬৫ লাখ ৬৩ হাজার ৫৩৩ টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক অসীম চন্দ্র বনিক বলেন, বৃক্ষরোপণ, স্বাস্থ্যসেবা, ক্রীড়া ও সংস্কৃতিসহ বিভিন্ন নতুন উন্নয়ন প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে পৌর এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন অবহেলিত ও অনুন্নত খাতগুলোকে অগ্রাধিকার দিয়ে নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, শহর ও খাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, বাসযোগ্য পৌর এলাকা গড়ে তোলা এবং জনবান্ধব কার্যক্রম বাস্তবায়নে এ বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা সন্তোষ কুমার দাসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পৌর কার্যালয়ের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল, সার্ভেয়ার আলীসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তারা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

X