মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

জাকির হোসেন হৃদয়, ভ্রাম্যমান প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৭:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

যশোর সদর উপজেলার ৪ নম্বর নওয়াপাড়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) বিকেল ৪টায় নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সদর উপজেলা কৃষক দলের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য দেলোয়ার হোসেন খোকন। প্রধান বক্তা ছিলেন যশোর জেলা কৃষক দলের আহ্বায়ক উপাধ্যক্ষ মকবুল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিউর রহমান বাবলু এবং সাধারণ সম্পাদক আলতাফ হোসেন। সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক নাসির উদ্দিন নাসু।

বক্তারা বলেন, দেশের কৃষকদের সংগঠিত করার পাশাপাশি তাদের ন্যায্য অধিকার আদায়ে কৃষক দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হবে। তারা কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, কৃষি উপকরণের দাম সহনীয় পর্যায়ে রাখা এবং গ্রামীণ জনগণের দাবি-দাওয়া আদায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তারা আরও বলেন, জাতীয়তাবাদী শক্তির অন্যতম ভিত্তি তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষ। তাই ইউনিয়ন পর্যায়ে কৃষক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে প্রত্যেক নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সমাবেশে নওয়াপাড়া ইউনিয়ন কৃষক দল, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X