বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ

মোঃ মোশফিকুর রহমান স্বপন সুনামগঞ্জ:
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০২:২৬ পিএম
ছবি: প্রতিনিধি।

সুনামগঞ্জ সদর হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ তুলে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (বেলা সাড়ে ১১টায়) পৌর শহরের আলফাত স্কয়ারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা অভিযোগ করেন, সুনামগঞ্জ সদর হাসপাতালে মানসম্মত চিকিৎসা সেবা পাওয়া যায় না। জটিল রোগ হলে সিলেট যেতে হয়, যা দরিদ্র মানুষের জন্য কষ্টকর। তারা বলেন, সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালু হলে জেলার মানুষ উপকৃত হবে এবং স্বাস্থ্যসেবার মৌলিক অধিকার নিশ্চিত হবে।

সমাবেশে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা সংহতি প্রকাশ করেন।

বক্তারা সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনের সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত হাসপাতাল চালুর বিষয়ে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে জোর দাবি জানাতে হবে। ৫০০ শয্যা বিশিষ্ট ১০ তলা হাসপাতাল ভবনটি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে থাকায় এটি এখন অব্যবহৃত অবস্থায় রয়েছে বলে অভিযোগ করেন তারা।

তারা আরও বলেন, ২০২৪ সালের ২৪ জুন এবং ২০২৫ সালের অক্টোবর মাসে হাসপাতাল চালুর কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। ২০২৬ সালেও কোনো কার্যকর অগ্রগতি না থাকায় তারা হতাশা প্রকাশ করেন।

বক্তারা প্রশ্ন তোলেন, অন্য মেডিকেল কলেজ দ্রুত চালু করা সম্ভব হলেও সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল কেন বছরের পর বছর বন্ধ রয়েছে। তারা সরকারের কাছে লিখিত রোডম্যাপ প্রকাশের দাবি জানান।

প্রসঙ্গত, হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম নিশ্চিত ও পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে গত রবিবার (২১ জুন) থেকে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে আন্দোলন চালিয়ে আসছেন।

বক্তারা বলেন, হাসপাতাল না থাকায় শিক্ষার্থীদের ক্লিনিক্যাল শিক্ষা ব্যাহত হচ্ছে। দ্রুত হাসপাতাল চালু না হলে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারিও দেন তারা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ৫ দিন বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

৪০ বছর পর বিশ্বকাপের নকআউটে জিতে শেষ ষোলোয় মেক্সিকো

আজ ১ জুলাই: / যেভাবে শুরু হয়েছিল জুলাই আন্দোলন থেকে গণঅভ্যুত্থানে

বিশ্বকাপের নকআউট ম্যাচসহ টিভিতে আজকের খেলার সুচি

কেন আল্লাহর কাছে গোপন ইবাদত সবচেয়ে প্রিয়?

ব্রাজিলের সামনে নরওয়ে: কেমন হবে লড়াই?

বয়স ধরে রাখতে চাইলে পান করুন আমলকীর রস

হালান্ড কি আসলেই মানুষ, নাকি গোলমেশিন ?

এমবাপের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

এআই কি চাকরি কমাচ্ছে নাকি নতুন কর্মসংস্থান তৈরি করছে?

১ জুলাই: ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনাবলি

আগ্নেয়গিরি থেকে বছরে কোটি কোটি টাকার স্বর্ণ ছড়ায়

অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরুপের অভিযোগ, দান কমাচ্ছেন ভক্তরা

আইভরিকোস্টকে বিদায় করে শেষ ষোলোয় নরওয়ে, প্রতিপক্ষ এবার ব্রাজিল

৮৬ মিনিটে হলান্ডের ম্যাজিক, এগিয়ে গেল নরওয়ে

দিয়ালোর জাদুকরী গোল / নরওয়ের বিপক্ষে আইভরিকোস্টের দুর্দান্ত প্রত্যাবর্তন

নুসার জাদুকরী গোল, বিরতির আগেই লিড নিল নরওয়ে

সবার সঙ্গে ঘটনাস্থলে যান মুয়াজ্জিন, অথচ তিনিই ছিলেন হত্যাকারী

ঝিনাইদহে তিন ফসলি জমিতে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু

X