মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ২

কুমিল্লা সংবাদদাতা
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০১:০৬ পিএম
ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে সাইয়েদ আবদুল্লাহ সিয়াম (হাজী এনামুল হকের বড় ছেলে) নামে এক যুবক তার প্রেমিকার ছুরিকাঘাতে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (২৯ জুন) ভোরে পৌর এলাকার লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর পুলিশ অভিযুক্ত প্রেমিকা নাইমা জাহান ও নিহতের বন্ধু আরিয়ান খান মাহিদকে আটক করেছে।

স্থানীয় সূত্র ও অভিযুক্ত নাইমা জাহানের বক্তব্য অনুযায়ী, মোবাইল ফোনের মাধ্যমে সিয়ামের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা ঢাকায় একাধিকবার আবাসিক হোটেলে অবস্থান করেন বলেও জানা যায়। পরে নাইমার তিন মাসের গর্ভ নষ্ট করেন সিয়াম, এমন অভিযোগ করেন তিনি। এরপর বিয়ের জন্য চাপ দিলে সিয়াম টালবাহানা করতে থাকেন।

এছাড়া সিয়াম তাকে ২০ হাজার টাকা নিয়ে লক্ষীপুর গ্রামের বাড়িতে আসতে বলেন। টাকা জোগাড় করতে না পারলেও রবিবার (২৮ জুন) রাতে নাইমা লক্ষীপুরে সিয়ামের পুরাতন বাড়িতে আসেন। সেখানে সিয়াম, নাইমা ও সিয়ামের বন্ধু আরিয়ান একটি কক্ষে অবস্থান করেন।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, সোমবার ভোরে সিয়াম নাইমাকে বাসা থেকে চলে যেতে বলেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ঘরে থাকা ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করেন নাইমা।

সিয়ামের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে নাইমা ও আরিয়ানকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুজনকে থানায় নিয়ে যায়।

চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক সামছুল আরেফিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ওসি আরিফ হোছাইন বলেন, ঘটনার পর অভিযুক্ত নাইমা জাহানকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X