মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

অভয়নগরে দুই শতাধিক পরিবার পানিবন্দি, দুর্গন্ধযুক্ত পানিতে মানবেতর জীবনযাপন

জাকির হোসেন হৃদয়; ভ্রাম্যমান প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১২:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চেংগুটিয়া বুড়োর দোকান চাঁপাতলা এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতায় দুই শতাধিক পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। জমে থাকা দুর্গন্ধযুক্ত পানির কারণে এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই পানি নামার কার্যকর ব্যবস্থা না থাকায় দ্রুত জলাবদ্ধতা সৃষ্টি হয়। দুর্বল ড্রেনেজ ব্যবস্থা এবং খাল-নালা ভরাট হয়ে যাওয়ায় পানি দীর্ঘ সময় ধরে আটকে থাকে। ফলে ঘরবাড়ি, আঙিনা ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গিয়ে বসবাস অযোগ্য পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা নাজমুল হুদা জানান, এলাকায় পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। দীর্ঘদিন ধরে জমে থাকা পানির দুর্গন্ধে শিশু ও বয়স্কদের মধ্যে পানিবাহিত রোগের ঝুঁকিও বাড়ছে।

ভুক্তভোগীরা জানান, একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও স্থায়ী সমাধান হয়নি। তারা দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দিপু সরেজমিন পরিদর্শন করে আপাতত পাইপের মাধ্যমে পানি সেঁচ করে ভৈরব নদীতে নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করেন বলে জানা গেছে।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে দ্রুত পানি নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের চেষ্টা চলছে।

এলাকাবাসীর দাবি, স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং খাল-নালা পুনঃখনন করা না হলে প্রতি বর্ষা মৌসুমেই একই দুর্ভোগের পুনরাবৃত্তি হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X