মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

আছিয়া বেগম হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মো. মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৯:০২ পিএম
ছবি: প্রতিনিধি।

সুনামগঞ্জের ছাতক উপজেলার আছিয়া বেগম হত্যা মামলার প্রধান আসামিকে যশোর থেকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানি সিলেট এবং র‌্যাব-৬, সিপিসি-৩, যশোরের একটি যৌথ আভিযানিক দল যশোর জেলার কোতোয়ালি মডেল থানাধীন ঝুমঝুমপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। তিনি ছাতক থানার মামলা নং-১৮, তারিখ ১১/০৬/২০২৬ খ্রি., ধারা-১৪৩/৩৪২/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/১১৪/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০-এর এজাহারনামীয় ১নং পলাতক আসামি ছিলেন।

গ্রেফতারকৃত আসামি হাফিজুর রহমান (৩০), মো. নূর মিয়ার ছেলে। তিনি ছাতক উপজেলার বনগাঁও গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়, ভিকটিম আছিয়া বেগম সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন বনগাঁও এলাকার বাসিন্দা ছিলেন। ভিকটিম ও আসামিপক্ষ পরস্পর আত্মীয় এবং একই এলাকার বাসিন্দা। নূর মিয়া ভিকটিমের মেয়ের শ্বশুর। ভিকটিমের মেয়ের স্বামী প্রবাসে থাকেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বিরোধ ও ঝগড়ার জেরে ভিকটিমের মেয়েকে একাধিকবার মারধরের অভিযোগ ওঠে।

ঘটনার কয়েকদিন আগে পারিবারিক বিরোধের জেরে ভিকটিমের মেয়েকে মারধর করা হয়। এ বিষয়ে সালিশ বৈঠক আয়োজন করা হয় গত ০৭/০৬/২০২৬ তারিখ সকালে। ওই সালিশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ভিকটিমের স্বামী এবং ভিকটিম উপস্থিত ছিলেন।

সালিশ শেষে ভিকটিম ও তার স্বামী বাড়ি ফেরার পথে বিবাদী নূর মিয়ার বাড়ির দক্ষিণ পাশে পাকা রাস্তায় পৌঁছালে নূর মিয়ার নির্দেশে অন্যান্য বিবাদীরা দেশীয় অস্ত্র রামদা, লোহার রড, শাবল, সুলফি, লাঠি, ইটের টুকরা ও কাঠের বর্গা দিয়ে তাদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে আছিয়া বেগম মারা যান।

এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে ছাতক থানায় মামলা দায়ের করেন। পরে র‌্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

অতিরিক্ত পুলিশ সুপার একেএম শহীদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯-এর অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের কাছে মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

দিল্লিমুখী পাঞ্জাবের হাজারো কৃষক, চাপে মোদি সরকার

তিন দফা দাবিতে রাজশাহী চিনিকল শ্রমিকদের আন্দোলন

কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

এই কষ্ট অনেক দিন থাকবে : ডি পল

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

জামায়াত এমপির ভাইরাল ভিডিও / আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ভুয়া বিজ্ঞপ্তি

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

X