মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ভারতে পাচারকালে রাঙামাটিতে বিপুল সার জব্দ

রাঙামাটি সংবাদদাতা
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৩:৫০ পিএম
ভারতে পাচারকালে রাঙামাটিতে বিপুল সার জব্দ

ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় নেওয়া হচ্ছিল বিপুল পরিমাণ সার। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ হাজার ৫৫০ কেজি বিভিন্ন ধরনের সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২৮ জুন) সকালে রাঙামাটির বরকল উপজেলার ছোট হরিণা বিজিবি ঘাট এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। অভিযানটি পরিচালনা করেন ১২ বিজিবির হাবিলদার কে এম মোস্তাফিজুর রহমান।

বিজিবি সূত্রে জানা যায়, জব্দ করা সারগুলোর মধ্যে রয়েছে ৩৬ বস্তা ইউরিয়া, আট বস্তা টিএসপি এবং ২৭ বস্তা জৈব সার।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে সার পাচার হতে পারে এমন সংবাদের ভিত্তিতে সকাল থেকে বিজিবি সতর্ক ছিল। নদীপথে টহল বৃদ্ধি করা হয়। নদীপথে চলাচলকারী প্রতিটি বোটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানে ৩ হাজার ৫৫০ কেজি বিভিন্ন রকম সার জব্দ করা হয়।

১২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্তে সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। নিয়মিত নজরদারির পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানও পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, চলতি মাসের শুরুতেও একই এলাকায় অভিযান চালিয়ে ১০ বস্তা ইউরিয়া সার এবং ২০ বস্তা রসুন জব্দ করা হয়েছিল। সীমান্ত দিয়ে অবৈধ পণ্য পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

X