মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

নাঈমের ফাঁসির রায় বাতিলে সুনামগঞ্জে যুব জমিয়তের বিক্ষোভ মিছিল

মো. মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০৮:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা প্রচেষ্টা মামলায় হাফিজ নাঈম আহমদ আরিফের ফাঁসির রায় বাতিল এবং অন্যান্য আসামির মতো বেকসুর খালাসের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুব জমিয়ত সুনামগঞ্জ জেলা শাখা। শুক্রবার জুমার নামাজের পর যুব জমিয়তের ব্যানারে শহরের মাদানিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আলফাত স্কয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সংগঠনের সভাপতি হাফিজ ত্বাহা হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি শায়খ মাওলানা আব্দুল বছীর।

এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইন, জমিয়ত নেতা মাওলানা আরশদ নোমান, মাওলানা মুস্তাফা কামাল শিহাবী, মাওলানা জাহাঙ্গীর আহমদ খান, মাওলানা নুর হোসেন আজিজ, যুবনেতা হাফিজ মাওলানা দুলাল আহমদ, মাওলানা আসআদ আহমদ, মাওলানা তাফাজ্জুল হক চৌধুরী, মাওলানা খলিলুর রহমান, মাওলানা ইউনুছ আহমাদ, মাওলানা ফয়সাল আহমদ, ছাত্রনেতা কয়েস আহমদ তালুকদার, হাফিজ মাহমুদ ফারাবি, সুমন আহমদী, হাফিজ মাশহুদ আহমদ খান, নোমান আহমদ, সাজ্জাদ আহমদ, আবুল হাসনাত মারুফ, আব্দুজ জহিরসহ অন্যান্য নেতারা।

সমাবেশে বক্তারা দাবি করেন, একই মামলায় সরকার দলীয় নয়জন আসামি বেকসুর খালাস পেলেও জমিয়তের সাবেক ছাত্রনেতা হাফিজ নাঈম আহমদ আরিফকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে। তারা অবিলম্বে ওই রায় বাতিলের দাবি জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

X