মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

শালিখায় ৫০টি বিদ্যালয়ে ডাস্টবিন ও গাছের চারা বিতরণ

জসীম উদ্দীন, শালিখা (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৭:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

মাগুরার শালিখা উপজেলায় পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা ও সবুজায়নের লক্ষ্যে বিশেষ কর্মসূচির আওতায় ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ে ১০০টি ডাস্টবিন এবং ৫০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে বিদ্যালয়ভিত্তিক পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হয়। এর লক্ষ্য হলো শিক্ষার্থীদের পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা।

মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর অভিপ্রায় অনুযায়ী বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে উপজেলার ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ে দুটি করে মোট ১০০টি ডাস্টবিন বিতরণ করা হয়। পাশাপাশি উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় প্রতিটি বিদ্যালয়ে ১০টি করে মোট ৫০০টি গাছের চারা এবং চারাগুলো সুরক্ষার জন্য প্রয়োজনীয় বেড়া প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এম. সাব্বির আহমেদ, শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও মাগুরা জেলা বিএনপির সদস্য মুন্সী মনিরুজ্জামান চকলেট, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা।

প্রধান অতিথি বলেন, বিদ্যালয়ভিত্তিক পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে এবং তাদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ পরিবেশ সৃষ্টি হবে এবং শিক্ষার্থীরা প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে আরও সচেতন হবে।

এছাড়া উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে আরও ৭০টি বৃক্ষরোপণ করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে স্থানীয় জনগণ ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা পরিবেশবান্ধব এ উদ্যোগ বাস্তবায়নের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, তাঁর উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরিবেশবান্ধব অবকাঠামো উন্নয়ন ও বৃক্ষায়ন কার্যক্রম নতুন গতি পেয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

জামায়াত এমপির ভাইরাল ভিডিও / আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ভুয়া বিজ্ঞপ্তি

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

X