মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

সুনামগঞ্জ শহরের কামারখাল উদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে জোর তৎপরতা

মো. মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৭:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

সুনামগঞ্জ পৌর শহরের দীর্ঘদিনের প্রত্যাশিত কামারখাল উদ্ধার এবং জলাবদ্ধতা সমস্যা নিরসনে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে পৌর কর্তৃপক্ষ। খাল ও বিভিন্ন ড্রেন থেকে ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

দীর্ঘদিন ধরে শহরবাসীর ভোগান্তির অন্যতম কারণ হিসেবে পরিচিত কামারখালসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা নিরসনে পৌরসভার উদ্যোগে চলমান রয়েছে এ পরিচ্ছন্নতা অভিযান। এরই ধারাবাহিকতায় খাল উদ্ধার ও ড্রেন পরিষ্কারের কাজ জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সরেজমিনে দেখা যায়, সকাল থেকে বিকেল পর্যন্ত কামারখালে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর আগে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা এস্কেভেটর (ভেকু) মেশিনের সহায়তায় শহরের বিভিন্ন এলাকায় একই ধরনের কার্যক্রম পরিচালনা করেন।

অভিযানের আওতায় বিহারী পয়েন্ট, ষোলঘর পয়েন্ট, দুর্গাবাড়ি মন্দিরের বিপরীত পাশের ড্রেন, বুলচান্দ স্কুলসংলগ্ন কামারখালের অংশসহ বিভিন্ন স্থান থেকে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।

স্থানীয় বাসিন্দা জনি ও মোস্তফা কামাল জানান, কামারখাল পুনরুদ্ধার হলে শহরবাসীর দুর্ভোগ অনেকাংশে কমবে। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।

পৌরসভার কর্মচারী সাজিদ মিয়া বলেন, পৌর প্রশাসকের নির্দেশনায় এস্কেভেটর (ভেকু) মেশিন ব্যবহার করে শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে বিহারী পয়েন্ট, ষোলঘর পয়েন্ট, দুর্গাবাড়ি মন্দিরসংলগ্ন ড্রেন, বুলচান্দ স্কুলের সামনের কামারখালের অংশসহ বিভিন্ন ড্রেন পরিষ্কার করা হচ্ছে।

সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বনিক বলেন, জলাবদ্ধতা দীর্ঘদিন ধরে পৌরবাসীর অন্যতম প্রধান সমস্যা। এ কারণে কামারখালসহ বিভিন্ন ড্রেন ভরাট হয়ে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। নাগরিকদের ভোগান্তি কমাতে কামারখাল উদ্ধার এবং জলাবদ্ধতা নিরসনে পৌরসভা কাজ করে যাচ্ছে। এ সমস্যার সমাধান হলে খালে পানির স্বাভাবিক প্রবাহ ফিরে আসবে এবং শহরবাসীর দুর্ভোগও কমবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের কাছে মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

দিল্লিমুখী পাঞ্জাবের হাজারো কৃষক, চাপে মোদি সরকার

তিন দফা দাবিতে রাজশাহী চিনিকল শ্রমিকদের আন্দোলন

কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

এই কষ্ট অনেক দিন থাকবে : ডি পল

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

জামায়াত এমপির ভাইরাল ভিডিও / আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ভুয়া বিজ্ঞপ্তি

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

X