মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

সুনামগঞ্জে থানার সামনে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

মো. মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৭:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

সুনামগঞ্জ সদর থানার সামনের জেল রোড এলাকায় অবস্থিত দুটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে সংঘটিত এ ঘটনায় নগদ অর্থ, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান দুটি হলো ‘বিজয় স্টোর’ এবং ‘এ. হান্নান চৌধুরী’। চুরির ঘটনায় দুই দোকান থেকে প্রায় অর্ধলক্ষাধিক টাকা, জরুরি কাগজপত্র ও অন্যান্য মালামাল খোয়া গেছে বলে জানা গেছে।

খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে মার্কেটের এক পাহারাদারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বিজয় স্টোরের মালিক বিপুল দাশ জানান, রাত ১২টার পর তারা দোকান বন্ধ করে বাসায় চলে যান। এরপর মার্কেটের নিরাপত্তার দায়িত্বে পাহারাদার নিয়োজিত ছিলেন। তিনি অভিযোগ করে বলেন, দোকানের ক্যাশ থেকে ১৯ হাজার টাকা এবং একটি বাক্সে সঞ্চিত প্রায় ৪৩ হাজার টাকা, কিছু স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়েছে। এ ঘটনায় তিনি পাহারাদারকে সন্দেহ করছেন।

অপরদিকে, ‘এ. হান্নান চৌধুরী’ প্রতিষ্ঠানের মালিক আশফাক চৌধুরীও চুরির ঘটনায় পাহারাদারের সম্পৃক্ততার অভিযোগ করেন। তিনি জানান, তার দোকান থেকে নগদ পাঁচ হাজার টাকা এবং প্রয়োজনীয় কিছু কাগজপত্র চুরি হয়েছে।

এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, এখনো কোনো দোকান মালিক থানায় লিখিত অভিযোগ দেননি। তিনি জানান, পৌর এলাকায় নিরাপত্তা জোরদারে আরও বেশি সিসিটিভি ক্যামেরা স্থাপনের প্রয়োজন রয়েছে।

পুলিশ ঘটনাটির তদন্ত করছে বলে জানা গেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের কাছে মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

দিল্লিমুখী পাঞ্জাবের হাজারো কৃষক, চাপে মোদি সরকার

তিন দফা দাবিতে রাজশাহী চিনিকল শ্রমিকদের আন্দোলন

কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

এই কষ্ট অনেক দিন থাকবে : ডি পল

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

জামায়াত এমপির ভাইরাল ভিডিও / আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ভুয়া বিজ্ঞপ্তি

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

X