মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

৭৫ বছর পর বিদ্যালয়ে ভোট, নির্বাচিত ৪ অভিভাবক সদস্য

গণেশ পাল, মোরেলগঞ্জ (বাগেরহাট)
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৭:০০ পিএম
ছবি: প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ৭১নং দোনা এস.এস. সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠার ৭৫ বছর পর প্রথমবারের মতো গণতান্ত্রিক পদ্ধতিতে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে চারজন অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৪০৪ জন অভিভাবক দুটি বুথে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

পুরুষ অভিভাবক সদস্য পদে ফুটবল প্রতীক নিয়ে মো. শহিদুল ইসলাম ২১৯ ভোট এবং দোয়াত-কলম প্রতীক নিয়ে মো. মোশাররফ হোসেন ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। নারী অভিভাবক সদস্য পদে মোরগ প্রতীক নিয়ে সাদিয়া খানম ২১৫ ভোট এবং আম প্রতীক নিয়ে মোসা. শিলা খানম ১৬৯ ভোট পেয়ে বিজয়ী হন।

ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রাসেল মোল্লা। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন ৭০নং এ.পি. কালিকাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. সালেহা খানম। সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক লোকমান মোল্লা।

জানা গেছে, বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনে মোট আটজন প্রার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে চারজন পুরুষ ও চারজন নারী অভিভাবক সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে অংশ নেওয়া অন্যান্য প্রার্থীরা হলেন— মো. জায়েদ হোসেন মিলন (চেয়ার প্রতীক), ইব্রাহিম শেখ (আনারস প্রতীক), রুবিনা আক্তার (ছাতা প্রতীক) এবং মরিয়ম বেগম (শাপলা প্রতীক)। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরান খান।

ভোটার অভিভাবক দোনা গ্রামের নাসির হাওলাদার, কবীর আহম্মেদ, ছোলমবাড়িয়ার মিল্টন হাওলাদার, শহিদুল শেখসহ একাধিক অভিভাবক জানান, ১৯৫১ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে ম্যানেজিং কমিটি গঠনে কখনও ভোটের আয়োজন হয়নি। এবারই প্রথম অভিভাবকরা গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করেছেন। তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।

নির্বাচিত সদস্য শহিদুল ইসলাম, মোশাররফ হোসেন, শিলা খানম ও সাদিয়া খানম বলেন, দীর্ঘ ৭৫ বছর পর অভিভাবকরা যে আস্থা ও প্রত্যাশা নিয়ে তাদের নির্বাচিত করেছেন, তা পূরণে তারা বিদ্যালয়ের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন। পাশাপাশি শিশুদের নিরাপদ বিদ্যালয় যাতায়াত, সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের কাছে মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

দিল্লিমুখী পাঞ্জাবের হাজারো কৃষক, চাপে মোদি সরকার

তিন দফা দাবিতে রাজশাহী চিনিকল শ্রমিকদের আন্দোলন

কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

এই কষ্ট অনেক দিন থাকবে : ডি পল

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

জামায়াত এমপির ভাইরাল ভিডিও / আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ভুয়া বিজ্ঞপ্তি

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

X