মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

অভয়নগরে দুই দিনব্যাপী মতুয়া মহা সম্মেলন অনুষ্ঠিত

জাকির হোসেন হৃদয়, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৮:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী ধোপাপাড়া গ্রামবাসীর উদ্যোগে মতুয়া মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) বিকেলে উপজেলার সুন্দলী ইউনিয়নের ধোপাপাড়া সার্বজনীন হরি মন্দির প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়। দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের প্রথম দিনে অধিবাস এবং দ্বিতীয় দিনে ৩৬টি দলের অংশগ্রহণে ডঙ্কা, কাশি ও নিশানসহ হরি উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানের উদ্বোধক ও মঙ্গল আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন মতুয়া শ্রী অসীম পাল (নড়াইল জেলা শ্রীশ্রী হরি গুরুচাঁদ মিশন)। প্রধান অতিথির বক্তব্য দেন গুরুচাঁদ মতুয়া মিশন জেলা নেতা শ্রী গৌতম কুমার বিশ্বাস।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গুরুচাঁদ অভয়নগর শাখার সভাপতি মতুয়া শ্রী তন্ময় সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর শাখার সাধারণ সম্পাদক মতুয়া শ্রী প্রদীপ মন্ডল, উপজেলা নেতা মতুয়া শ্রী মিঠুন সাহা ও মাধব মন্ডল, জেলা সাংগঠনিক সম্পাদক শ্রী সুমন মন্ডল, অমর বিশ্বাস, টুটুল সরকার এবং উজ্জ্বল বিশ্বাস প্রমুখ।

সম্মেলনে যশোর জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ৩৬টি মতুয়া দল অংশগ্রহণ করে। ধর্মীয় আবহ ও ভক্তিমূলক পরিবেশে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

জামায়াত এমপির ভাইরাল ভিডিও / আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ভুয়া বিজ্ঞপ্তি

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

X