মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

সুনামগঞ্জের আব্দুজ জহুর ব্রিজে স্থাপন করা হলো কালিমার পতাকা

মো. মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ:
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৮:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

সুনামগঞ্জের আব্দুজ জহুর ব্রিজে স্থানীয় তরুণদের উদ্যোগে কালিমার পতাকা স্থাপন করা হয়েছে। বুধবার (২৪ জুন) বিকেল ৫টার দিকে একদল যুবকের অংশগ্রহণে এ কার্যক্রম সম্পন্ন হয়। পতাকাগুলো ব্রিজের বিভিন্ন স্থানে টাঙিয়ে দেওয়া হলে সেগুলো বাতাসে উড়তে থাকে এবং ব্রিজের সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করে।

আয়োজকদের ভাষ্য, দীর্ঘদিনের পরিকল্পনা ও সম্মিলিত প্রচেষ্টার ফল হিসেবে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। আল্লাহু আকবার ধ্বনির মধ্য দিয়ে শুরু হওয়া এ কর্মসূচিতে অংশগ্রহণকারী যুবকেরা প্রায় দুই ঘণ্টা পরিশ্রম করে জাতীয় পতাকার পাশাপাশি কালিমার পতাকাও স্থাপন করেন।

স্থানীয় যুবকদের দাবি, ইসলামের মহান বাণী ও ঐতিহ্যের প্রতীক হিসেবে কালিমার পতাকা মানুষের মাঝে ধর্মীয় অনুভূতি ও চেতনাবোধ জাগ্রত করতে ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি ব্রিজের সৌন্দর্যও বৃদ্ধি করেছে বলে তারা মনে করেন।

এই উদ্যোগকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। পতাকা স্থাপন কার্যক্রমে স্থানীয় যুবসমাজের প্রতিনিধি মো. সাব্বির আহমেদ সাদিক মাদানীসহ অর্ধশতাধিক যুবক অংশগ্রহণ করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

X