মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

টাকা নিয়ে উধাও স্ত্রী, অভিযোগ চীনা নাগরিকের

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা;
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৮:১৮ পিএম
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিয়ে করা এক বাংলাদেশি স্ত্রীর বিরুদ্ধে অর্থ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র আত্মসাতের অভিযোগ তুলেছেন এক চীনা নাগরিক। অভিযোগ অনুযায়ী, প্রতারণার মাধ্যমে কয়েক লাখ টাকা মূল্যের মার্কিন ডলার ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ওই নারী নিখোঁজ হয়েছেন।

সোমবার (২২ জুন) রাতে অভিযোগকারী চীনা নাগরিক ফুলবাড়ী থানায় গেলে পুলিশ তাকে ঢাকার সাভার থানায় যোগাযোগ করার পরামর্শ দেয়। কারণ ঘটনাটি সাভার এলাকায় ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অভিযোগকারী চীনা নাগরিকের নাম আন হংওয়েই। তার দাবি, স্ত্রী মোর্শেদা খাতুন তার কাছ থেকে চার হাজার মার্কিন ডলার এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র নিয়ে নিখোঁজ হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবাড়ী উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা মোর্শেদা খাতুন ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করার সময় আন হংওয়েইর সঙ্গে পরিচিত হন। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গত ২০ এপ্রিল পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের পর চীনা স্বামীকে নিয়ে মোর্শেদা নিজ গ্রামের বাড়িতে আসেন। সে সময় বিদেশি জামাতাকে দেখতে এলাকায় উৎসুক মানুষের ভিড়ও লক্ষ্য করা যায়।

এদিকে, চীনা নাগরিকের অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মোর্শেদা খাতুনের ব্যবহৃত বিভিন্ন মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান নাঈম বলেন, “একজন চীনা নাগরিক থানায় এসেছিলেন। অভিযোগের ঘটনাটি ঢাকার সাভার এলাকায় ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাই তাকে সাভার থানায় যোগাযোগ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।”

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

জামায়াত এমপির ভাইরাল ভিডিও / আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ভুয়া বিজ্ঞপ্তি

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

X