মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

নাটোরে জুট মিলে ডাকাতি: লুণ্ঠিত মালামালসহ গ্রেফতার ৬

নাটোর সংবাদদাতা
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৩:৩০ পিএম
নাটোরে জুট মিলে ডাকাতি: লুণ্ঠিত মালামালসহ গ্রেফতার ৬

নাটোরের লালপুরে অবস্থিত ‘সাজিদ জুট মিলস্’-এ সংঘটিত আলোচিত ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামালসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানের সময় ডাকাতির কাজে ব্যবহৃত যানবাহন এবং চুরি হওয়া বিভিন্ন মালামালও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টায় নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নাটোরের পুলিশ সুপার শরিফুল হক।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন— মো. মাহতাব মৃধা (৩২), মো. লিটন প্রামাণিক (৪৬), মো. সেলিম হোসেন (৩২), মো. সাদ্দাম হোসেন (৩৫), মো. আব্দুল খালেক (৩৪) এবং মো. সাগর শেখ (২২)।

পুলিশ সুপার শরিফুল হক জানান, গত ৩০ মে গভীর রাতে লালপুর থানার অর্জুনপুর বরমহাটী ইউনিয়নের শ্রীরামগাড়ী এলাকায় অবস্থিত সাজিদ জুট মিলস্-এ ১২ থেকে ১৪ সদস্যের একটি সশস্ত্র ডাকাত দল প্রবেশ করে।

ডাকাতরা মিলের একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারসহ চারজন কর্মচারীকে মারধর করে হাত-পা এবং চোখ-মুখ বেঁধে জিম্মি করে রাখে। পরে তারা মিল থেকে প্রায় ৮৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের মালামাল লুট করে একটি ট্রাকযোগে পালিয়ে যায়।

ঘটনার পর জুট মিলের মালিক সাজিদ মল্লিক বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন।

এসপি জানান, মামলা দায়েরের পর দ্রুততার সঙ্গে তদন্তে নামে পুলিশের একটি দল। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাবনা জেলার আটঘরিয়া এবং পাবনা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনার সঙ্গে জড়িত ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।

এসপি আরও জানান, উদ্ধার করা মালামাল ও সরঞ্জামের মধ্যে রয়েছে ৩০০ কেজি তামার তার, ডাকাতির মালামাল বিক্রির নগদ ৫০ হাজার টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত ১টি রেজিস্ট্রেশনবিহীন মিনি পিকআপ এবং ১টি ব্যাটারিচালিত চার্জার ভ্যান।

পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ডাকাত চক্রের পলাতক অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X