মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

মোংলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, আটক ১

মোংলা প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৯:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

বাগেরহাটের মোংলা-খুলনা মহাসড়কের গুনাই ব্রিজ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের একটি মিছিলের ভিডিও সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ভিডিওটি ধারণ করা হয়েছিল রোববার ভোরে।

ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি গুনাই ব্রিজের ওপর দিয়ে মিছিল করছেন। মিছিলে অংশ নেওয়া কয়েকজনকে বাগেরহাট জেলা পরিষদের সাবেক সদস্য মো. আব্দুল জলিল ওরফে ‘টাইগার জলিল’-এর নামে স্লোগান দিতে দেখা যায়।

মো. আব্দুল জলিল ওরফে টাইগার জলিল যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি একসময় বাগেরহাট জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জানা গেছে, গুনাই ব্রিজটির দক্ষিণ পাশে মোংলা এবং উত্তর পাশে রামপাল উপজেলা। মিছিলটি মোংলার দিক থেকে শুরু হয়ে ব্রিজের অপর প্রান্তে গিয়ে শেষ হয়। স্থানীয় কয়েকজনের দাবি, মিছিলটির নেতৃত্বে ছিলেন টাইগার জলিল। রোববার ভোরে গুনাই ব্রিজ এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়।

ঘটনার বিষয়ে জানতে সোমবার সন্ধ্যায় মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রেফাতুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান অব্যাহত রয়েছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব আল রশিদ বলেন, গুনাই ব্রিজ এলাকায় তিন দিন মিছিল হওয়ার তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সোমবার এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

এদিকে মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মানিক বলেন, “এটি একটি নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আমরা আশা করছি।”

ঘটনার বিষয়ে মো. আব্দুল জলিলের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

X